1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

সিলেটে জাল প্রবেশপত্রে এইচএসসি পরীক্ষা দিতে এসে ছাত্রী আটক

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সিলেট সরকারি কলেজ কেন্দ্রে জাল প্রবেশপত্র নিয়ে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে এসে এক ছাত্রী আটক হয়েছেন।

আজ বৃহস্পতিবার (২৬ জুন) সকালে পরীক্ষা শুরুর আগে এ ঘটনা ঘটে।

কলেজ সূত্রে জানা যায়, পরীক্ষা শুরুর পূর্বে কেন্দ্রে প্রবেশের সময় দুই ছাত্রীর হাতে একই নম্বরের প্রবেশপত্র দেখতে পান দায়িত্বপ্রাপ্তরা। দুজনেই সিলেটের মদন মোহন কলেজের শিক্ষার্থী বলে পরিচয় দেন। পরে কেন্দ্র কর্তৃপক্ষ সিলেট শিক্ষা বোর্ড ও কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হন মোছা. তাহমিনা আক্তার নামের ছাত্রীটির প্রবেশপত্রটি জাল। অন্যদিকে আসল প্রবেশপত্রধারী ফয়জিয়া আক্তারকে পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়।

আটক তাহমিনা বলেন, আমার বোন জামাই একজন দালালের মাধ্যমে পরীক্ষার ফি জমা দেন এবং প্রবেশপত্র সংগ্রহ করেন। কিন্তু পরীক্ষার দিন কেন্দ্রে এসে জানতে পারি, সেটি ভুয়া। আমি কিছুই জানতাম না। আমার বোন জামাই বিষয়টি করেছেন। সে বর্তমানে অসুস্থ এবং হাসপাতালে ভর্তি। এ সময় ভুয়া প্রবেশপত্রধারী ছাত্রীটি কান্নায় ভেঙে পড়েন।

সিলেট সরকারি কলেজের অধ্যক্ষ এ জেড এম মাঈনুল হোসেন বলেন, জাল এডমিট কার্ড তৈরির পেছনে ওই ছাত্রী বা তার পরিবারের হাত থাকলে তাদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া উচিত। আমরা ইতোমধ্যে পুলিশ ও তার পরিবারের সদস্যদের খবর দিয়েছি। মানবিক দিক বিবেচনায় তাকে পরিবারের জিম্মায় দেওয়া হতে পারে।

তিনি আরও বলেন, যদি তারা প্রতারণার শিকার হন, তাহলে যে দালালের মাধ্যমে বিষয়টি ঘটেছে তার বিরুদ্ধেই আইনি ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করি। সূত্র–ইনকিলাব.কম

 

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com