1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

সিলেটে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে ২ শ্রমিকের মৃত্যু

  • Update Time : সোমবার, ২২ মে, ২০২৩
  • ১৬২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় নির্মাণাধীন ভবনের ছাদ ধসে ২ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার দক্ষিণ সুরমার কামালবাজার এলাকার বেটুয়ারমুখ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নির্মাণ শ্রমিকরা হলেন- স্থানীয় কামালবাজার এলাকার হাজরাই গ্রামের আকমল আলীর ছেলে রুহেল আহমদ (২৫) ও একই এলাকার মাঝপাড়া গ্রামের মুখলেছ মিয়ার ছেলে নুরুল ইসলাম (২১)।
সিলেটের দক্ষিণ সুরমা থানার পরিদর্শক আবুল হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।

আবুল হোসেন জানান, বেটুয়ারমুখ এলাকার আবুল মিয়া নামের এক ব্যাক্তির নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন শ্রমিকরা। কাজের সময় ছাদ ধসে ঘটনাস্থলেই ২ শ্রমিকের মৃত্যু হয়।

তিনি আরও জানান, শ্রমিকদের লাশ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com