1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম:
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক বিএনপি নেতা নান্নু’র পিতার মৃত্যুতে জগন্নাথপুর উপজেলা বিএনপির শোক গাড়ির ভেতর থেকে পুলিশের মাথায় কোপ, দুজন কারাগারে ধর্মপাশায় বিলের পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু জীবন ও সময় যেভাবে বরকতময় হয় জগন্নাথপুরে নৌকাডুবিতে নিহতদের পরিবারের পাশে সম্ভাব্য মেয়রপ্রার্থী সুজাতুর রেজা এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে

সিলেটে পরিবহন ধর্মঘট স্থগিত

  • Update Time : শনিবার, ১৩ মার্চ, ২০২১
  • ২৭২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সিলেটে শ্রমিকদের কর্মবিরতির নামে ডাকা পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে। শুক্রবার (১২ মার্চ) সমঝোতা বৈঠকে ধর্মঘট স্থগিতের কথা জানান পরিবহন শ্রমিকরা।
স্বাধীনতার রজতজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে শ্রমিকদের কর্মবিরতি স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন পরিবহণখাতের নেতারা।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির আহমদের উপস্থিতিতে আপোষ বৈঠকের কর্মাবিরতি স্থগিত করা হয় বলে জানান তারা।
শুক্রবার সকালে সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের কার্যালয়ে পরিবহণ শ্রমিক নেতৃবৃন্দদেরকে নিয়ে শফিউল আলম চৌধুরী নাদেল , মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির আহমদ এবং ঘটনার মধ্যস্থতাকারী সিলেট জেলা ব্যবসায়ী সমিতির সভাপতি চেয়ারম্যান শেখ মকন মিয়া, সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি গোলাম হাদী ছয়ফুল, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপিত আব্দুর রহমান রিপন ও জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সহ সভাপতি আতিকুর রহমান উদ্যোগে বৈঠক অনুষ্টিত হয়।
উল্লেখ্য, সিলেট নগরের চৌহাট্টায় সিটি করপোরেশনের কর্মীদের সাথে সংঘর্ষের জেরে আগামীকাল রোববার (১৪ মার্চ) থেকে এইা ধর্মঘট ডেকেছিলেন শ্রমিক নেতারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com