1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

সিলেটে প্রায় ২৯ হাজার ইয়াবাসহ নারী গ্রেফতার

  • Update Time : বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১
  • ৩৪৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সিলেট নগরীতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর অভিযানে ২৮ হাজার ৮শ পিস ইয়াবা ট্যাবলেটসহ রোকসানা আক্তার নামের এক নারীকে গ্রেফতার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকেল ৩টার দিকে নগরের শাহজালাল উপশহর এলাকা থেকে ওই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার ওবাইন জানান, বৃহস্পতিবার বিকেল ৩টায় নগরের শাহজালাল উপশহরে অভিযান চালিয়ে রোকসানা আক্তার নামের একজন নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। ওই নারী বিভিন্ন সময় প্রতারণা ও মাদক ব্যবসায় জড়িত ছিলেন। তার কাছ থেকে ২৮ হাজার ৮শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক রোকসানা সিলেটের জকিগঞ্জ উপজেলার এওলাসার গ্রামের আব্দুল হামিদ চৌধুরীর স্ত্রী। তাকে সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com