1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া 

সিলেটে বিপুল পরিমান ভারতীয় জিরা জব্দ

  • Update Time : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সিলেটের শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ করা হয়েছে।

 

গতকাল শুক্রবার সকালে শাহপরাণ থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই জামান ভূইয়া সঙ্গীয় ফোর্সসহ সিলেট-তামাবিল মহাসড়কের জালালাবাদ ক্যান্টনমেন্ট এলাকার প্রজাপতি গেইট সংলগ্ন পাকা রাস্তার ওপর একটি সন্দেহজনক ডিআই পিকআপকে থামার সংকেত দেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক গাড়ি থামিয়ে দৌড়ে পালিয়ে যায়।

 

পরবর্তীতে গাড়ি তল্লাশি করে ৫৪ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়। প্রতিটি বস্তায় ৩০ কেজি করে মোট ১,৬২০ কেজি জিরা পাওয়া যায়, যার বাজারমূল্য আনুমানিক ১৬ লাখ ২০ হাজার টাকা। এছাড়া জব্দ করা হয় একটি নীল ও হলুদ রঙের টাটা ডিআই পিকআপ (রেজি নং- ঢাকা মেট্রো ন-২০-৮৯১৩) যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা।

পালিয়ে যাওয়া চালকসহ জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় শাহপরাণ (রহঃ) থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়েছে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির (এডিসি) মোহাম্মদ সাইফুল ইসলাম।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com