1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

সিলেটে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

  • Update Time : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ২৭০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সিলেটে স্ত্রীকে হত্যার দায়ে মো. মনির আলী (৪০) নামের এক যুবককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বুধবার দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. শাহাদাৎ হোসেন প্রামাণিক এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ড পাওয়া মনির আলী সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার আদিত্যপুর গ্রামের বাসিন্দা। একই সঙ্গে এই ঘটনায় তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। রায় ঘোষণার সময় তিনি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণী সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে ২০১৭ সালের ৫ জুন দুপুরে দক্ষিণ সুরমার লাউয়াই এলাকার শাহানা বেগমকে নিজ বাড়িতে কুপিয়ে হত্যা করেন তাঁর স্বামী মনির আলী। নিহত শাহানা স্বামী ও সন্তানকে নিয়ে বাবার বাড়িতে বাস করতেন। ঘটনার প্রায় ৮ বছর আগে পারিবারিকভাবে তাঁদের বিয়ে হয়েছিল। সম্পর্কে তাঁরা খালাতো ভাই-বোন ছিলেন। শাহানা হত্যাকাণ্ডের ঘটনায় তাঁর ভাই বাদী হয়ে দক্ষিণ সুরমা থানায় একটি হত্যা মামলা করেন।

সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) সরওয়ার আহমদ চৌধুরী রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলায় ১২ জন সাক্ষীর মধ্যে ১১ জন সাক্ষ্য দিয়েছেন। এর মধ্যে একমাত্র প্রত্যক্ষদর্শী সাক্ষী হিসেবে নিহত শাহানার মেয়ে সাক্ষ্য দিয়েছেন। দীর্ঘ শুনানি শেষে আদালত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন।

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com