1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম:
সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

সিলেটে ১৪ ট্রাক চোরাই ভারতীয় চিনি আটক

  • Update Time : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ১৪৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সিলেটে অবৈধভাবে আসা ভারতীয় চিনিবোঝাই ১৪ ট্রাক জব্দ করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ জুন) ভোর ৬টায় সিলেট সদর উপজেলার কোম্পানীগঞ্জ-জালালাবাদ রোডের উমাইরগাঁও এলাকার ভাদেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ভারতীয় চিনিবোঝাই গাড়িগুলো জব্দ করা হয়।

এ পর্যন্ত এটি জেলায় জব্দকৃত সবচেয়ে বড় চালান।

জানা যায়, ট্রাকগুলো কোম্পানীগঞ্জ থেকে জালালাবাদের দিকে যাচ্ছিল। এ সময় পুলিশ ধাওয়া দিলে ১৪টি ট্রাক, প্রাইভেটকার ও ১টি মোটরসাইকেল রেখে পালিয়ে যায় চোরাকারবারিরা। জব্দকৃত চিনির অনুমানিক মূল্য ২ কোটি টাকা।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার ও অতিরিক্ত ডিআইজি আজবাহার আলী শেখের নেতৃত্ব এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে জালালাবাদ থানার সহকারী পুলিশ কমিশনার কামরুল ইসলাম, ওসি মিজানুর রহমান, ওসি তদন্ত খালেদ মামুনসহ পুলিশের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার ও অতিরিক্ত ডিআইজি আজবাহার আলী শেখ বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতীয় চিনিবোঝাই ১৪টি ট্রাক, ১টি প্রাইভেটকার ও ১টি মোটরসাইকেল জব্দ করেছি।

জালালাবাদ থানার ওসি মিজানুর রহমান বলেন, সিলেটের সর্ববৃহৎ ভারতীয় চিনি চোরাচালান জব্দ করা হয়েছে। আসামিদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

সুত্র-সিলেটটুডে ডটকম

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com