1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

সিলেটে ২ বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা

  • Update Time : মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১
  • ২৭৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সিলেটের দক্ষিণ সুরমায় দুইটি বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‍্যাব)-৯ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট। গতকাল সোমবার (২৯ মার্চ) অভিযান চালিয়ে এই দুইটি বেকারিকে জরিমানা করা হয়।

মঙ্গলবার (৩০ মার্চ) দুপুরে র‍্যাব জানায়, র‍্যাব-৯ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামপুর ক্যাম্পের একটি দল ও জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর সিলেট কার্যালয়ের একটি দল যৌথভাবে অভিযান চালিয়ে সিলেটের দক্ষিণ সুরমার সাদনান বেকারিকে ৬০ হাজার ও জিতু বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম ও জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com