1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং

সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস উন-নূর সেক্রেটারি সিরাজুল ইসলাম

  • Update Time : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ৩২ Time View

সিলেট প্রতিনিধি -সিলেট প্রেসক্লাবের ২০২৬-২৭ কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে দৈনিক জালালাবাদ পত্রিকার সম্পাদক মুকতাবিস উন-নূর সভাপতি এবং দৈনিক সিলেটের ডাক-এর চিফ রিপোর্টার মোহাম্মদ সিরাজুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (০১ জানুয়ারি) নগরের সুবিদবাজারে প্রেসক্লাবের নিজস্ব ভবনে দ্বি-বার্ষিক সাধারণ সভা শেষে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট এমাদউল্লাহ শহীদুল ইসলাম শাহীন আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে অন্যান্য নির্বাচিতরা- সিনিয়র সহ-সভাপতি দৈনিক সিলেট বাণীর এম এ হান্নান, সহ-সভাপতি ফয়সল আলম, সহ-সাধারণ সম্পাদক দেশ টিভির সিলেট প্রতিনিধি খালেদ আহমেদ ও কোষাধ্যক্ষ দৈনিক ইনকিলাবের ফয়ছল আমীন।

এ ছাড়া ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক ডেইলি স্টারের শেখ আশরাফুল আলম নাসির, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মুহিবুর রহমান।

এ ছাড়া কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তিনজন সিনিয়র সাংবাদিক—আমজাদ হোসেন, আনাস হাবিব কলিন্স এবং আব্দুল আওয়াল চৌধুরী সিপার।

নবনির্বাচিত নেতারা সিলেট প্রেসক্লাবকে আরও কার্যকর, ঐক্যবদ্ধ ও সাংবাদিকদের অধিকার রক্ষায় সক্রিয় ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা সংশ্লিষ্ট মহলের। এদিকে নব নির্বাচিত প্রেসক্লাব নেতৃবৃন্দ কে জগন্নাথপুর প্রেসক্লাবসহ বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com