1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম:

সিলেট সীমান্তে কারফিউ জারি করল ভারত

  • Update Time : শনিবার, ১০ মে, ২০২৫
  • ১১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক ::
সিলেটের বাংলাদেশ-ভারত সীমান্তে রাত্রিকালীন কারফিউ জারি করেছে মেঘালয় কর্তৃপক্ষ। প্রতিদিন রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ চলবে। রাত্রিকালীন কারফিউয়ের এই আদেশ দুই মাস বলবৎ থাকবে।

শুক্রবার মেঘালয় জেলা ম্যাজিস্ট্রেট কারফিউ জারি করেন। হিন্দুস্থান টাইমস এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে।

আন্তর্জাতিক সীমান্ত রেখার জিরো লাইন থেকে ভারতীয় অংশে এক কিলোমিটার দূরত্ব পর্যন্ত এই কারফিউ কার্যকর হবে।

জানা গেছে, সীমান্তে অনুপ্রবেশ এবং গরু, পান-সুপারি, শুঁটকি মাছ, বিড়ি-সিগারেট, চা পাতার মত পণ্যের চোরাচালান ঠেকাতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

এরইমধ্যে ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে বিভিন্ন সীমান্ত পথে শতাধিক লোককে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত।

সৌজন্যে। আমার দেশ

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com