1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫

সুগন্ধা নদীতে জাহাজে বিস্ফোরণ: দগ্ধ আরও পাঁচজনের মৃত্যু

  • Update Time : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
  • ৪০২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
ঝালকাঠির সুগন্ধা নদীতে তেলের জাহাজে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও পাঁচজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার ভোর থেকে সন্ধ্যা সাড়ে ৭টার মধ্যে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে এ ঘটনায় ৬ জনের মৃত্যু হলো।

শেখ হাসিনা বার্নের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন জানিয়েছেন, জাহাজে বিস্ফোরণের ঘটনায় ৭ জন হাসপাতালে এসেছিলেন। এর মধ্যে দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল। তারা হলেন- ইমাম উদ্দিন (৩২) ও রুবেল (৩৮)। তবে ঘটনাস্থলে কামরুল ইসলাম নামে একজন মারা যান।

মঙ্গলবার মারা যাওয়া ব্যক্তিরা হলেন- শহিদ তালুকদার (৪০), মেহেদী হাসান (২৮), মো. রিপন (৪০), মো. রনি (২৭) ও আশিকুর রহমান (২৫)। তাদের শরীরের ৫০ থেকে ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল।

উল্লেখ্য, গত ১২ই নভেম্বর ঝালকাঠির সুগন্ধা নদীতে ‘সাগর নন্দিনী-৩’ নামের একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলে একজন মারা যান।
এছাড়া দগ্ধ ৭ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com