1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন

সুনামগঞ্জে গরু চোরাকারবারি-বিজিবি সংঘর্ষে নিহত-১

  • Update Time : রবিবার, ৭ মার্চ, ২০২১
  • ৩৫১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সুনামগঞ্জের বনগাঁও সীমান্তে গরু চোরাকারবারিদের সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সংঘর্ষে এক চোরাকারবারি নিহত ও একজন বিজিবি সদস্য গুরুতর আহত হয়েছেন।

আজ শনিবার (৬ মার্চ) দুপুরে সদর উপজেলার রঙ্গাচর ইউনিয়নের বনগাঁও ৩০টি গরু নিয়ে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় বিজিবির সদস্যরা তাদের আটক করলে এ সংঘর্ষ বাধে। এ সময় বিজিবির সদস্যদের দা দিয়ে কোপ দিলে ল্যান্সনায়েক মারমা গুরুতর আহত হয় পরবর্তীতে বিজিবি আত্মরক্ষায় ২ রাউন্ড গুলি চালালে গরু চোরাকারবারি ‌রঙ্গাচর ইউনিয়নের ইসলামপুর গ্রামের কামাল মিয়া গুলিবিদ্ধ হন।

সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মাকসুদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার দুপুরে সীমান্তে নিয়মিত টহলে ছিল আমার বিজিবির ৬ জন সদস্য এসময় ৩০টি গরু নিয়ে কয়েকজন সীমান্ত পাচার করার চেষ্টা করলে বিজিবির সদস্যরা তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করে এবং এক পর্যায়ে গ্রামবাসীরা বিজিবির উপর ক্ষিপ্ত হয়।

পরে কামাল মিয়া নেতৃত্বে আমার সদস্য উপর দা লাটি নিয়ে এগিয়ে আসে এ সময় তারা বিজিবি ল্যান্সনায়েক মারমা উপর দা দিয়ে কুপ দিলে তার হাতে গুরুতর জখম হয়। পরে সে মাটিতে পড়ে গেলে গ্রামবাসীরা তার মাথায়ও আঘাত করে, এ সময় আত্মরক্ষায় বিজিবি ২ রাউন্ড গুলি চালালে একটি গুলি চোরাকারবারি কামাল এর গায়ে লাগে এবং একটি উপর দিকে চলে যায়। তবে চোরাকারবারি কামাল নিহত হয়েছে কি না সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

এদিকে সংঘর্ষ পর গরু চোরাকারবারি কামাল মিয়াকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন এসময় কামালকে সিলেট নেওয়ার পথেই মারা যান।

কামালের মৃত্যুর খবর নিশ্চিত করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মানিক মিয়া বলেন, লাশ ময়না তদন্তের জন্য রাখা হয়েছে সে সিলেট আসার পথেই মারা যায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com