1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী

সুনামগঞ্জে দুই ছাত্রীর উত্যক্তকারী ৩ বখাটে গ্রেপ্তার

  • Update Time : রবিবার, ৪ মে, ২০২৫
  • ৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

রাস্তায় দুই ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে ৩ বখাটেকে গ্রেপ্তার করেছে তাহিরপুর থানা পুলিশ। শনিবার মধ্যরাতে অভিযোগের প্রেক্ষিতে উপজেলার বালিজুড়ি নয়াহাটি গ্রামের মহিবুর রহমানের ছেলে মেহেদী হাসান (২৫), জাহাঙ্গীরের ছেলে তৌশিক মিয়া (২২) ও আলমগীরের ছেলে মারুফ মিয়া (২১) কে গ্রেপ্তার করে পুলিশ।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৮ এপ্রিল উপজেলার বালিজুড়ি এইচ এ উলুম সিনিয়র মাদ্রাসা ছুটির পর বাড়ি ফেরার পথে দুই ছাত্রীর পথরোধ করে সামনে দাঁড়ায় বখাটেরা। এ সময় তারা অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে উত্ত্যক্ত করতে থাকে। খবর পেয়ে ছাত্রীর চাচা ঘটনাস্থলে এগিয়ে আসলে বখাটেরা তার ওপর হামলা করে, এতে তিনি গুরুতর আহত হন।

শিক্ষার্থীদের পরিবারের লোকজন জানায়, ঘটনার পর থেকে দুইছাত্রী বখাটেদের ভয়ে মাদ্রাসায় যাওয়া বন্ধ করে দেয়। এ ঘটনায় তাহিরপুর থানায় ৫ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ করেন দুই ছাত্রীর চাচা।

বালিজুরী এইচ এ উলুম আলিম মাদ্রাসার অধ্যক্ষ হারিছ উদ্দিন বলেন, ঘটনার দিন ছাত্রীরা এসে বখাটেদের নামে অভিযোগ করলে আমরা খোঁজ নিয়ে ঘটনার সত্যতা পাই। পরে সঙ্গে সঙ্গে ইউএনও ও থানার ওসিকে অবহিত করি। বর্তমানে দুইজন ছাত্রী মাদ্রাসায় আসছে না।

তাহিরপুর থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, ছাত্রীদের উত্ত্যক্ত করার ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হবে, অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com