স্টাফ রিপোর্টার
চৌষট্টি মোহান্তের অন্যতম শ্রীল নারায়ণ বাচস্পতির আত্মজ শ্রীশ্রী ঠাকুর বৈষ্ণব রায় ও শ্রীল মনোহর রায় বংশাবতংস বাকসিদ্ধা মহাপুরুষ শ্রীশ্রী কৃষ্ণচরণ গোস্বামী প্রভুপাদের
পৌত্র শ্রীশ্রীকৃষ্ণপদ গোস্বামী প্রভুপাদ (প্রভুপাদ নিত্যানন্দ/নিতাই গোসাই) এর সমাধিতে নাম ফলক স্থাপন করা হয়েছে।
শুক্রবার সুনামগঞ্জ পৌর শহরের ধোপাখালীস্থ কেন্দ্রীয় শশ্মানঘাটে বাংলাদেশ শ্রীকৃষ্ণ চৈতন্য সেবা সংঘের সাধারণ সম্পাদক শ্যামসুন্দর দে রাধেশ্যাম এর উদ্যোগে এই নামফলক লাগানো হয়।

এসময় উপস্থিত ছিলেন করুনাময় দে নেপু, দৈনিক সুনামগঞ্জের খবর এর সম্পাদক ও প্রকাশক পঙ্কজ কান্তি দে, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমল বনিক, কেন্দ্রীয় শশ্মান ঘাট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বিধান দাস, সুভাস চন্দ্র দাশ, জেলা ছাত্রলীগ সভাপতি দীপংকর কান্তি দে, লিটন দে, বিধু ভূষণ রায়, শচী নন্দন দে, ক্ষিতিষ রঞ্জন দে (পুকন), রবীন্দ্র কুমার দে, চয়ন সেনাপতি, সজল দে, নিখিল দত্ত, প্রবোধ দাশ, বাপন রায়, বিশ্বজিৎ দে রাজু, কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুবক সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি হিমাদ্রী রায় প্রান্ত, নিরন দাশ প্রমুখ।
Leave a Reply