1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

সুনামগঞ্জে বিএনপির মনোনয়ন প্রত্যাশী নুরুলের শো-ডাউন

  • Update Time : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সকাল থেকেই সুনামগঞ্জ শহর ও শহরতলির বিভিন্ন এলাকা থেকে পুরাতন বাসস্টেশনে জড়ো হতে থাকেন নেতা-কর্মীরা। একসময় পুরাতন বাসস্টেশন এলাকায় হাজারো মানুষের ভিড়ে থমকে যায় যান চলাচল। সবার হাতেই ছিল কেবল বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল ইসলাম নুরুলের ছবি লাগানো ফেস্টুন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণের জন্য সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনের মনোনয়ন প্রত্যাশী অ্যাড. নুরুল ইসলাম নুরুলের শোডাউন ছিল এটি।

শোডাউনে নারী কর্মীদের উপস্থিতিও ছিল উল্লেখ করার মত। শেষে পুরাতন বাসস্টেশন থেকে শহরের গুরুত্বপূর্ণ সড়ক স্টেশনরোড, মধ্যবাজার, পশ্চিমবাজার, তেঘরিয়া হয়ে এই জনস্রোতে আবার পুরাতন বাসস্টেশনে আসে।

এসময় দলীয় নেতা অ্যাড. মল্লিক মঈনুদ্দিন সোহেল পিপি, অ্যাড. আকবর আলী, অ্যাড. মাসুক আলম, অ্যাড. শেরেনুর আলী, নজরুল ইসলাম, ফারুক আহমদ লিলু, অ্যাড. জিয়াউর রহিম শাহীন, মোর্শেদ আলম প্রমুখ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com