1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জে অনলাইন জুয়াড়ী চক্রের চার সদস্য গ্রেপ্তার জগন্নাথপুরে এবার বোনের বাড়ি থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সরকার: প্রধানমন্ত্রী সিলেটে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, তা আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন: আইনমন্ত্রী সহমর্মিতায় গড়ে উঠুক ইসলামী সমাজ ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র বানানোর সাহস পাবে না কেউ: প্রধানমন্ত্রী ৯-১৪ মাসেই কোরআনের হাফেজ দুই শিশু সুনামগঞ্জে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় প্রকৌশলী-শিক্ষক নিহত মালয়েশিয়ার কথা বলে সপ্তাহখানেক সাগরে ঘুরিয়ে ৭২ জনকে কক্সবাজারে নামিয়ে দিল পাচার চক্র

সুনামগঞ্জে বিজয়ী মুকুটের মুখে ঐক্যের ডাক তবে অতীত দুর্নীতি ছাড় না দেয়ার ঘোষনা

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০১৬
  • ২৬২ Time View

সুনামগঞ্জ প্রতিনিধি :: প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী ব্যারিস্টার ইমনসহ সবাইকে সাথে নিয়ে আগামীতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চান সুনামগঞ্জের নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট।

বৃহস্পতিবার দুপুরে শহরের হাজিপাড়ার বাসায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সমর্থন বঞ্চিত জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুকুট এই ঘোষণা দেন।

জেলার পাঁচ মন্ত্রী-এমপির বিরুদ্ধে চ্যালেঞ্জের নির্বাচনে বিজয়ী মুকুট বলেন, বিগত দিনে জেলা পরিষদে যে সকল অনিয়ন দুর্নীতি হয়েছে সেসবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

নির্বাচনে বিজয়ী প্রার্থী মুকুটের চেয়ে প্রায় অর্ধেক ভোট কম পেয়ে পরাজিত হন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ব্যারিস্টার এনামুল কবির ইমন।

ইমন গত সাত বছর ধরে দুই মেয়াদে তিনি সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ছিলেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মতিউর রহমান, জাতীয় পরিষদ সদস্য ও পৌর মেয়র আয়ুব বখত জগলুল, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান হাজি আবুল কালাম, সাবেক পিপি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব চৌধুরী জেলা ছাত্রলীগ নেতা দ্বিপংকর কান্তি দে প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com