1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি

সুনামগঞ্জে সাড়ে ৫ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

  • Update Time : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১১ Time View
জগন্নাথপুর২৪ ডেস্ক::

সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী, লেহেঙ্গা, কসমেটিক্স ও চকলেট আটক করা হয়েছে। আজ সোমবার (৩০ জুন) ভোররাতে সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের মাদরাসা সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)।

সুনামগঞ্জ-২৮ বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে তিনটার দিকে সুনামগঞ্জ ব্যাটালিয়নের একটি বিশেষ আভিযানিক দল টাস্কফোর্স অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় ৪,২৮৬ পিস ভারতীয় শাড়ী, ১৩ পিস লেহেঙ্গা, ৪,৯৯২ পিস কসমেটিক্স সামগ্রী এবং ২০,১২০ পিস চকলেট জব্দ করা হয়।

এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫ কোটি ৫৪ লাখ ৭১ হাজার ৫২০ টাকা।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়। এ ছাড়া তার সঙ্গে ছিলেন পুলিশ সদস্য, সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মো. রফিকুল ইসলামসহ ২০ জনের একটি দল।

সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. ক. জাকারিয়া কাদির বলেন, ‘ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

 

তিনি আরো বলেন, ‘আটক পণ্যসমূহ শুল্ক গোডাউনে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’

এর আগে এক মাসে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) কর্তৃক বিভিন্ন অভিযানে প্রায় ১৪ কোটি ৮৪ লাখ ৬৭ হাজার ৯৭৮ টাকার ভারতীয় মালামাল আটক করে।

সূত্র-কালের কণ্ঠ

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com