1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম:
দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী হাইকোর্টের নির্দেশনায় দায়িত্বে ফিরলেন সুনামগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে : তথ্যমন্ত্রী নেত্রকোণায় মাছ ধরার সময় বজ্রপাতে যুবক নিহত

সুমাইয়া শিমুর বিয়ে

  • Update Time : শুক্রবার, ২৮ আগস্ট, ২০১৫
  • ৪৮১ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:;গায়ে হলুদ অনুষ্ঠানে সুমাইয়া শিমুবিয়ে করছেন অভিনয়শিল্পী সুমাইয়া শিমু। বর নজরুল ইসলাম যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক বেসরকারি সংস্থা রিলিফ ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর হিসেবে কর্মরত আছেন। শুক্রবার সন্ধ্যায় ঢাকার গুলশানের হোটেল ‘আমারই’তে শিমুর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

আজ শুক্রবার সকালে সঙ্গে আলাপে শিমু বলেন, ‘আমাদের বিয়েটা পারিবারিকভাবেই হচ্ছে।’ বরের ব্যাপারে শিমু বলেন, ‘পারিবারিকভাবে বিয়ে হওয়ার কারণে আমাদের খুব একটা দেখা-সাক্ষাৎ হওয়ার সুযোগ হয়নি।’
রোজার ঈদের পর দিনই শিমু ও নজরুলের পরিবারের সদস্যরা মিলে ঢাকার একটি রোস্তরাঁয় আংটি বদলের কাজ শেষ করেন। গত বুধবার হয়ে গেছে শিমুর গায়ে হলুদের অনুষ্ঠান। কাল শনিবার ঢাকার নিকুঞ্জের হোটেল লা মেরিডিয়ানে হবে শিমু ও নজরুলের বউভাত অনুষ্ঠানের।
অভিনয়শিল্পী সুমাইয়া শিমু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিজ্ঞান বিভাগ থেকে এমএসএস করেছেন। একই বিশ্ববিদ্যালয়ের ড্রামাটিকস বিভাগ থেকে পিএইচডি করছেন তিনি।
নজরুল ইসলাম নিউজিল্যান্ডের মেসি বিশ্ববিদ্যালয় থেকে এমএস করেছেন।
সুমাইয়া শিমু বলেন, ‘অভিনয়ের কারণেই বাংলাদেশের মানুষ আমাকে ভালোবেসেছে। আপন করে নিয়েছে। এখন নতুন জীবন শুরু করতে যাচ্ছি। যেভাবে ভালোবাসা পেয়েছি, নতুন জীবনের শুরুতেও সবার কাছে আমি সেই ভালোবাসাই চাইব। ভালোবাসা দিয়ে যাতে সংসার জীবনে স্বামী ও পরিবারের সবাইকে আপন করে নিতে পারি, সবাই সে দোয়া করবেন।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com