1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম:
ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী হাইকোর্টের নির্দেশনায় দায়িত্বে ফিরলেন সুনামগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে : তথ্যমন্ত্রী

সৌদি আরবের মক্কা ও মদিনা রক্ষায় সেনা পাঠাবে বাংলাদেশ

  • Update Time : সোমবার, ১৩ জুন, ২০১৬
  • ৫১৭ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: ডেস্ক: সৌদি আরবের পবিত্র মক্কা ও মদিনা শরীফ রক্ষায় প্রয়োজনে সেনাবাহিনী পাঠাবে বাংলাদেশ। সাম্প্রতিক সৌদি আরব সফরে ওই দেশের সরকারকে এমন প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী এ বিষয়ে অবহিত করেন।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

সচিব বলেন, সৌদি আরব চাইলে পবিত্র মক্কা ও মদিনা শরীফ রক্ষায় বাংলাদেশ সেনা পাঠাবে। প্রধানমন্ত্রী সৌদি সফরকালে তাদের এই প্রতিশ্রুতি দিয়েছেন।

সেনা পাঠানোর বিষয়টি সৌদি সামরিক জোটে অন্তর্ভুক্তি কি না, জানতে চাইলে সচিব বলেন, সৌদি সামরিক জোটে সেনা পাঠানোর বিষয়ে কোনো কথা হয়নি। কেবল পবিত্র মক্কা ও মদিনা শরীফ রক্ষায় সেনা পাঠানোর কথা বলা হয়েছে।

বাংলাদেশ থেকে সৌদি আরব যে ৫ লাখ শ্রমিক নেওয়ার কথা ছিল, তা এই বছর থেকে নেওয়ার প্রক্রিয়া শুরু হবে বলে মন্ত্রিপরিষদ সচিব জানান।

তিনি বলেন, সৌদি আরবে প্রবাসীরা ‘আকামা’ নিয়ে যাওয়ার পর তারা যে কোম্পানি কিংবা যে ব্যক্তির অধীনে গেছেন তার বাইরে চাকরি করতে পারতেন না। এখন থেকে আকামা নিয়ে প্রবাসীরা চাহিদা মতো যে কোনো স্থানে চাকরি করতে পারবেন। প্রধানমন্ত্রী সৌদি সফরে গিয়ে সৌদি সরকারের সঙ্গে বিষয়টি নিশ্চিত করেছেন।

চলতি মাসের শুরুতে পাঁচ দিনের সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরবে যান। এ সময় সৌদি রাজা সালমারে সঙ্গে তিনি বৈঠক করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com