1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
ইহকাল-পরকালে মায়ের খিদমতের উপকারিতা সাংবাদিক সানোয়ার হাসান সুনু ও জগন্নাথপুর গ্রামবাসী কে  নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত  সুনামগঞ্জের জামালপুরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ, ১৬ ঘণ্টা পর লাশ উদ্ধার ঢাকার তিন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ, আহত বেশ কয়েকজন জগন্নাথপুরের সন্তান অধ্যক্ষ শহিদুল আলম এবার সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হলেন মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন অনেকেই, নতুন করে আলোচনায় যেসব নাম খাগড়াছড়িতে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক আগস্টে রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যোগ হচ্ছে না বোনকে সম্পত্তি থেকে বঞ্চিত করা ভয়াবহ পাপ জগন্নাথপুরে বিএনপি নেতা  সানোয়ার হাসান কে নিয়ে যুবদল নেতার কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা জানালো বিএনপি 

স্কুলে ভর্তি শেষ করতে হবে ৩০ ডিসেম্বরের মধ্যে

  • Update Time : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১
  • ৩০৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

আগামী বছরের জন্য সরকারি-বেসরকারি মাধ্যমিক স্কুলে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া শেষ করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে। আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে।
মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম ফারুকের সই করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়, সরকারি স্কুলে ডিজিটাল লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের ১৮ থেকে ২৩ ডিসেম্বর এবং অপেক্ষমাণ তালিকা থেকে ২৬ থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করতে হবে। আর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের ২১ থেকে ২৭ ডিসেম্বর এবং অপেক্ষমাণ তালিকা থেকে ২৮ থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে ভর্তি শেষ করতে হবে। আরও বলা হয়, ডিজিটাল লটারির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের (কোটাসহ) ভর্তির সময় সব কাগজপত্রের সত্যতা যাচাই করতে হবে।
সরকারি স্কুলগুলোর ডিজিটাল লটারির ফল প্রকাশ করা হয় গত ১৫ ডিসেম্বর। এতে নির্বাচিত হয় ৭৫ হাজার ৯৬৯ শিক্ষার্থী।
জানা যায়, সারাদেশে ৪০৫টি সরকারি স্কুলের ৮০ হাজার ৯১টি শূন্য আসনের বিপরীতে মোট ৫ লাখ ৩৮ হাজার ৬৬ জন শিক্ষার্থীর আবেদন লটারিতে জমা পড়ে। আর বেসরকারি স্কুলগুলোর ডিজিটাল লটারির ফল প্রকাশ করা হয় ১৯ ডিসেম্বর। এতে নির্বাচিত হয় ২ লাখ ৭৬ হাজার ৬৪১ শিক্ষার্থী।
সূত্র : সমকাল

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com