1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫

সড়ক দুর্ঘটনায় মডেল সনিকা নিহত, অভিনেতা বিক্রম আহত

  • Update Time : শনিবার, ২৯ এপ্রিল, ২০১৭
  • ৫১৮ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: ভারতের রাসবিহারীর নিকটবর্তী স্থানে সড়ক দুর্ঘটনার জনপ্রিয় মডেল সনিকা সিংহ চৌহানের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় অভিনেতা বিক্রম চট্টোপাধ্যে আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, শনিবার ভোর সাড়ে ৪টায় লেক মলের সামনে দুর্ঘটনাটি ঘটে। গড়িয়াহাট থেকে রাসবিহারীর দিকে আসছিল সাদা রঙের চার চাকার গাড়িটি। চালকের আসনে ছিলেন বিক্রম। তার পাশেই বসেছিলেন সনিকা। লেক মলের সামনে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে পড়ে গাড়িটি।

রপরে সেটি একটি দোকানে ধাক্কা মেরে ছিটকে গিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। প্রবল ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। এরপরেই ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। দরজা খুলে কোনওমতে বিক্রমদের উদ্ধার করা হয়। দুইজনকেই বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

চিকিৎসকরা জানান, মাথাসহ দেহের বিভিন্ন জায়গা থেকে মারাত্মক রক্তক্ষরণেই মৃত্যু হয়েছে সনিকার। প্রথমিক চিকিৎসার পর বিক্রমকে ছেড়ে দেওয়া হলেও ফের তিনি অসুস্থ বোধ করায় আবার হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

বর্তমানে টেলিভিশনের জনপ্রিয় মুখ বিক্রম। বেশ কয়েকটি বাংলা ছবিতেও দেখা গিয়েছে তাকে। অন্য দিকে সনিকাও মডেল দুনিয়ায় যথেষ্ট পরিচিত। ২০১০ সালে সানন্দা তিলোত্তমার সেকেন্ড রানার্স আপ হয়েছিলেন তিনি। ২০১৩-তে মিস ডিভার প্রথম ১৪ জনের মধ্যে জায়গা করে নিয়েছিলেন তিনি। এই প্রতিযোগিতাতেই মিস পপুলার বিভাগে জয়ী হয়েছিলেন তিনি। পাশাপাশি প্রো কাবাডি লিগের উপস্থাপক হিসাবেও দেখা গিয়েছিল তাকে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com