জগন্নাথপুর২৪ ডেস্ক::
ঈশ্বরদীতে সড়ক দূর্ঘটনায় শিবা খাতুন (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে সুমাইয়া খাতুন (৬) নামে অপর এক আরোহী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ শনিবার দুপুর আনুমানিক ১২টার দিকে সাকিব হাসান, তার মা শিবা খাতুন ও ছোট বোন সুমাইয়াকে নিয়ে গ্রামের বাড়ি থেকে ঈশ্বরদী শহরে যাচ্ছিলেন। এসময় শাহাপুর মসজিদ মোড় এলাকা অতিক্রম করার সময় মোটরসাইকেল চালক সাকিবকে ইটবাহী গাড়ি পাশ থেকে জোড়ে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলেই শিবা খাতুন মারা যান। আর আহত সুমাইয়া খাতুনকে ঈশ্বরদী ফায়ারসার্ভিসের সদস্যরা ঈশ্বররদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। নিহত শিবা খাতুন কামালপুর গ্রামের রাইতাল প্রামানিকের স্ত্রী।
এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply