1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম:
সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

  • Update Time : বুধবার, ৪ এপ্রিল, ২০১৮
  • ২৩৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::ময়মনসিংহ শহরতলির শিকারিকান্দা বাইপাস এলাকায় দাঁড়িয়ে থাকা একটি তেলবাহী ট্রাকের সঙ্গে ব্যক্তিগত গাড়ির সংঘর্ষের ঘটনায় দম্পতি নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন অভিজিৎ সিংহ রায় (৩০) ও তাঁর স্ত্রী মণি সিংহ রায়।
আহত একজন ময়মনসিংহ শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল্লাহ আল মামুন ওরফে আরিফ। আহত অপর ব্যক্তির নাম জানা যায়নি।
পুলিশ জানায়, একটি ব্যক্তিগত গাড়িতে করে চারজন ময়মনসিংহ শহরের দিকে আসছিলেন। শিকারিকান্দা বাইপাস এলাকায় ব্যক্তিগত গাড়িটির সঙ্গে থেমে থাকা তেলবাহী ট্রাকের সংঘর্ষ হয়। ওই ট্রাকটি একটি সিএনজি স্টেশনের সামনে দাঁড়িয়ে ছিল বলে পুলিশের প্রাথমিক ধারণা। সংঘর্ষে চারজন গুরুতর আহত হন। তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর ওই দম্পতিকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আবদুল্লাহ আল মামুনের অবস্থার অবনতি হওয়ায় আজ বুধবার সকালে তাঁকে ঢাকার একটি হাসপাতালে নেওয়া হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com