1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

হলিয়ারপাড়া মাদ্রাসার আলিম ১ম বর্ষের শিক্ষার্থীদের ছবক প্রদান অনুষ্ঠিত

  • Update Time : রবিবার, ১৭ জুলাই, ২০১৬
  • ২৪২ Time View

স্টাফ রির্পোটার :: জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনয়িনের হলিয়ারপাড়া জামেয়া কাদেরিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার ২০১৬-১৭ শিক্ষাবর্ষের আলিম ১ম বর্ষ শিক্ষার্থীদের ছবক প্রদান উপলক্ষে শনিবার সকাল সাড়ে দশটায় মাদ্রাসা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাদ্রাসার গভর্ণিং বডির সভাপতি আলহাজ মো. আব্দুল হক সাহেবের সভাপতিত্বে মাও. মহিউদ্দিন এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মাও. মো.মঈনুল ইসলাম পারভেজ। প্রধান অতিথি তাঁর বক্তব্য বলেন- তোমরা জীবনের প্রথম সোপান মাড়িয়ে দ্বিতীয় অথচ অত্যন্ত গুরুত্ব পূর্ণ সোপানে পদার্পন করেছ। নিয়মিত পড়ালেখার মাধ্যমে সফলতা অর্জন করতে হবে। মনে রাখবে অধ্যাবসায় হচ্ছে জীবনের সফলতার মূল চাবী কাঠি। পড়ালেখা ও উন্নত চরিত্র গঠণের মাধ্যমে একজন যোগ্য নাগরিক হিসাবে গড়া উঠাই হবে তোমাদের জীবনের মূল লক্ষ্য। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গভর্ণিং বডির সদস্য জনাব মো: মোজাক্কির হোসেন, বাংলা প্রভাষক জনাব মোঃ রফিকুল ইসলাম মল্লিক, আরবী প্রভাষক জনাব ফরিদ আহমদ। ছাত্র সংসদের জি.এস মোঃ উমর ফারুক,নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে মোঃ আবু সালেহ কয়েছ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন ইয়াকুব আহমদ ও নাতে রাসূল (সা.) পরিবেশন করেন মোঃ আব্দুল বাছিত।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com