1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী/ জ্বালানি সংকট নেই, পাচার ও অপচয় রোধে মূল্য বৃদ্ধি পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে জনগণকে দেওয়া হবে: তারেক রহমান সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন ৩৬ জন টিকাদান কর্মসূচির উদ্বোধন/ আজ থেকে সারা দেশে মিলবে হামের টিকা হারাম উপার্জনকারীর ইবাদত ও দোয়া কবুল হয় না জগন্নাথপুরের যুক্তরাষ্ট্র প্রবাসীর বেদখল হওয়া জমি ছাড়তে নির্দেশ এলপি গ্যাসের দাম বাড়লো ২১২ টাকা আরটিভি’র জগন্নাথপুর প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন তরুণ সাংবাদিক জুয়েল আহমদ লিবিয়া উপকূলে বাংলাদেশিসহ ১৭ অভিবাসীর মরদেহ উদ্ধার জগন্নাথপুরে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন

হাওরে যাত্রীবাহী ইঞ্জিননৌকা ডুবে তিন নারী ও শিশুর মৃত্যু

  • Update Time : রবিবার, ২৬ জুলাই, ২০১৫

সুনামগঞ্জের শাল্লায় যাত্রীবাহী ইঞ্জিননৌকা ডুবে তিন নারী ও শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও এক নারী। রবিবার বিকাল সাড়ে ৩টায় উপজেলার ছাপতার হাওরে এই দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, রাজেনা বেগম (২৫), জনি (৫) ও প্রীতি (৩)।
পুলিশ জানায়, গতকাল দুপুরে হবিগঞ্জ জেলার আজমিরি থেকে একটি ইঞ্জিননৌকা ১১ জন যাত্রী নিয়ে শাল্লার উদ্দেশ্যে আসছিল। বিকাল সাড়ে ৩টার দিকে ছাপতার হাওরে পৌঁছালে ঝড়ো হওয়ার কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। ঘটনার পর স্থানীয়রা নৌকা থেকে এক নারী ও দুই শিশুর লাশ উদ্ধার করেন। পুলিশ জানায় দুর্ঘটনায় আরও এক নারী যাত্রী নিখোঁজ রয়েছেন।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানান, তিন জনের লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। নিখোঁজ নারীকে উদ্ধারে স্থানীয়দের নিয়ে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com