1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫, চিকিৎসক হতে চান অমি ভয়াবহ লোডশেডিং: ‘নিদ্রাহীন রাত’ কাটলো জগন্নাথপুরবাসীর দিরাইয়ে দুই শিশু সন্তানকে হত্যা করলো পাষণ্ড বাবা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির পূনাঙ্গ কমিটি অনুমোদন সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ 

১০ টাকার প্রকল্প ১০০ টাকা করার সুযোগ নেই: পরিকল্পনামন্ত্রী

  • Update Time : সোমবার, ২২ জুন, ২০২০
  • ৬১৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
পরিকল্পনা মন্ত্রণালয়ে ১০ টাকার প্রকল্প ১শ টাকা করার সুযোগ নেই। আমরা কখনো প্রকল্পের ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা) তৈরি করি না। বরং আমরা সভা করে প্রকল্পের ব্যয় কমিয়ে ফেলি।

রোববার (২১ জুন) একনেক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে অংশ নিয়ে এক প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান একথা বলেন। গণভবনে এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরিকল্পনামন্ত্রী ছিলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, আমার কাজ হলো প্রকল্পের ব্যয় চুলচেরা বিশ্লেষণ করা। আমরা প্রকল্পের ব্যয় বাড়াই না।

একনেক সভায় ৯ হাজার ৪৬০ কোটি ৯ লাখ টাকা ব্যয় সম্বলিত ১০টি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রসঙ্গে মন্ত্রী বলেন, আজ আনন্দের বিষয়। আমরা সব ব্যয় সরকারি তহবিল থেকে মেটাবো। একটা টাকাও বৈদেশিক ঋণ নেই।

২৮০টি সংসদীয় আসনের সংসদ সদস্যরা (এমপি) বরাদ্দ পাবেন ৬ হাজার ৪৭৭ কোটি টাকা। অগ্রাধিকারভিত্তিতে গুরুত্বপূর্ণ ‘পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩’ শীর্ষক প্রকল্পের আওতায় ২৮০ এমপি বরাদ্দ পাবেন।

প্রকল্প প্রসঙ্গে এম এ মান্নান বলেন, আমরা প্রকল্পটি নজরদারি করবো। কাজের মান যেন ভালো হয় এ বিষয়ে দেখভাল করবো। এটা গুরুত্বপূর্ণ কাজ। কারণ সব কাজ গ্রামীণ অঞ্চলে বাস্তবায়ন হবে। তবে এলজিইডির কাজের মান আরো বাড়াতে হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com