1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী হাইকোর্টের নির্দেশনায় দায়িত্বে ফিরলেন সুনামগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান

১৫ নভেম্বর পর্যন্ত এসএমএসে সিম পুনঃনিবন্ধনের সুযোগ

  • Update Time : বুধবার, ২৮ অক্টোবর, ২০১৫
  • ৫৪৫ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: ২০১২ সালের আগে কেনা সিমের বিপরীতে বিভিন্ন তথ্য চেয়ে ১৫ অক্টোবর থেকে গ্রাহকের মোবাইলে এসএমএস পাঠানো শুরু করেছে অপারেটররা, যা ১৫ নভেম্বর পর্যন্ত চলবে। নির্ধারিত সময়ের মধ্যে সঠিকভাবে সিমের নিবন্ধন করা না হলে ওই সিম বন্ধ করে দেওয়া হবে। মঙ্গলবার ডাক ও টেলিযোগাযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পরবর্তীতে কোনো গ্রাহক ‘প্রয়োজনীয় ও উপযুক্ত’ কাগজপত্র দেখাতে পারলে বন্ধ সিম চালু করার বিষয় বিবেচনা করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১৮ বছরের নিচে কারও কাছে সিম বিক্রি করা যাবে না, সিম থাকলেও নিবন্ধন করা যাবে না। ১৮ বছরের কম বয়সীদের সিমের নিবন্ধন তাদের অভিভাবকদের (বাবা/মা) নামে করতে হবে। এসএমএসের জবাব পাঠিয়ে পুনঃনিবন্ধনের পাশাপাশি সিম নিবন্ধিত কি না বা সঠিকভাবে নিবন্ধন করা হয়েছে কি না গ্রাহক তা ঘরে বসেই যাচাই করে নিতে পারবেন। মোবাইল থেকে এসএমএস করে অথবা মোবাইল অপারেটরের ওয়েবসাইটে গিয়ে সিম নিবন্ধনের সঠিকতা যাচাই করা যাচ্ছে। ২০১২ সালের পর কেনা সিমের ক্ষেত্রে গ্রাহকরা নিজেরাই উদ্যোগী হয়ে তথ্য পাঠিয়ে নিবন্ধনের সঠিকতা যাচাই করতে পারবেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রামীণ ফোন, বাংলালিংক, রবি, এয়ারটেল ও টেলিটকের গ্রাহককে মোবাইলের এসএমএস অপশনে গিয়ে ইংরেজিতে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নম্বর, এনআইডি অনুযায়ী জন্মতারিখ, পূর্ণনাম লিখে ১৬০০ নম্বরে পাঠাতে হবে।

সিটিসেলের গ্রাহকদের মোবাইলের এসএমএস অপশনে গিয়ে ইংরেজিতে U লিখে (স্পেস) দিয়ে জাতীয় পরিচয়পত্রের নম্বর, পরিচয়পত্র অনুযায়ী জন্ম তারিখ ও পূর্ণনাম লিখে ১৬০০ নম্বরে পাঠাতে হবে।

সব ঠিক থাকলে ফিরতি এসএমএসে ‘Your request has been accepted, Thank you for the information’ লেখা আসবে। এই এসএমএস পাঠানোর জন্য গ্রাহকের কোনো টাকা কাটা হবে না।

এসএমএসে যাদের সিমের পুনঃনিবন্ধন হবে না তাদের বায়োমেট্রিকস পদ্ধতিতে অংশ নিয়ে সিমের নিবন্ধন করতে হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com