1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জের হাওরে মাছ ধরতে গিয়েছিল তিন ভাই, স্রোতে ভেসে একজনের মৃত্যু স্থানীয় নির্বাচনে ত্যাগী-পরীক্ষিতদের মূল্যায়ন করবে বিএনপি জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় ২জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ-২, স্বজনেদের কান্না থাকছে না হবিগঞ্জে ‘হোমিওপ্যাথিক তরল পান’ করার পর স্বামী-স্ত্রীসহ পাঁচজনের মৃত্যু জগন্নাথপুরে হাওরে নৌকাডুবি, ৪ জন নিখোঁজ সুদিন ও দুর্দিনে আল্লাহর ওপর ভরসা রাখতে হবে জগন্নাথপুর প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগর পাড়ি দিয়ে স্পেনে হাজারো অভিবাসীর প্রবেশ, নিহত ৯ ছাতকে এনাম হত্যা, ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড সিলেটে জগন্নাথপুরের এক যুবকসহ ৪ জনের মরদেহ উদ্ধার

৩ ঘণ্টায় টিএসসিতে পড়ল ৩৫ শতাংশ ভোট

  • Update Time : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রথম তিন ঘণ্টায় ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ৩৫ শতাংশ ভোট পড়েছে। এই কেন্দ্রে বেগম রোকেয়া হলের নারী শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন।

আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টায় এই তথ্য জানান কেন্দ্র প্রধান অধ্যাপক নাসরিন সুলতানা।

তিনি জানান, সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত এই কেন্দ্রে ৩৫ শতাংশ ভোট কাস্ট হয়েছে। আমাদের কেন্দ্রে ১৯টি বুথে ভোটগ্রহণ চলছে।

তিন ঘণ্টায় প্রতিটি বুথে অন্তত ১২০ জন ভোট দিয়েছেন। এই হিসাবে তিন ঘণ্টায় কেন্দ্রটিতে দুই হাজার ২৮০টির মতো ভোট পড়েছে।

এ ধারাবাহিকতা চলতে থাকলে নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রটির ভোটগ্রহণ সম্পন্ন হবে বলে মনে করছেন তিনি। প্রায় ৪০ হাজার ভোটারের এ নির্বাচনে কেন্দ্রটিতে ভোটার রয়েছেন পাঁচ হাজার ৬৬৫ জন।

ভোটগ্রহণ শুরুর আগে থেকেই টিএসসি কেন্দ্রে নারী শিক্ষার্থীদের ব্যাপক ভিড় দেখা যায়।

সূত্র-বাংলাদেশ প্রতিদিন

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com