1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

জগন্নাথপুর বাজারের ৩৫ দোকানঘর নিলাম দিল পুলিশ

  • Update Time : শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ১০৫ Time View

স্টাফ রিপোর্টার-

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের জগন্নাথপুর বাজারের  বিরোধকৃত ভূমির ওপর থাকা ৫৫টি টিনশেড দোকানঘরের মধ্যে ৩৫টি দোকানঘর গতকাল বৃহস্পতিবার নিলাম দিয়ে চুক্তি করেছে  পুলিশ। বন্ধ থাকা অপর ২০ ঘরের বিষয়ে আদালতের মতামত চেয়ে আবেদন করবে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর গ্রামের বাসিন্দা নুর ইসলামের স্ত্রী আছমা খাতুন গং বাদী হয়ে ২০১৩ সালে ছিলিমপুর গ্রামের শফিকুর রহমান গংদের বিবাদী করে আদালতে মামলা দায়ের করেন। গত ৩ মার্চ  সিনিয়র সহকারী জজ আদালতের রায়ে  বিরোধীয় ৫৫ টি টিনসেড দোকানঘর জগন্নাথপুর থানার অনুকূলে রিসিভারের আদেশ প্রদান করে ঘরগুলো নিলাম দিয়ে ভাড়া জগন্নাথপুর থানা পুলিশ আদায় করে আয় ব্যয়ের হিসাব আদালত কে অবহিত করতে আদেশ দেন।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মোঃ আমিনুল ইসলাম বলেন, বিজ্ঞ আদালতের নির্দেশনা অনুযায়ী ৫৫ দোকানের মধ্যে ৩৫টি দোকান নিলাম দিয়ে ব্যবসায়ীর নিকট থেকে  ঘরের ভাড়া আদায় শুরু করেছি। বাকি তালাবদ্ধ ২০টি দোকানের ব্যাপারে বিজ্ঞ আদালতের পরবর্তী  নির্দেশনা অনুযায়ী পদক্ষেপ নেব।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com