1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২০ জুন ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

জগন্নাথপুরে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

  • Update Time : শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৫৩০ Time View

স্টাফ রির্পোটার :: জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই হারুনুর রশীদ হিরণ মিয়া ষ্টেডিয়ামে উপজেলা ফুটবল একাদশ বনাম রেইনবো ফুটবল ক্লাব ইউ-কে এর মধ্যে এক প্রীতিম্যাচ অনুষ্ঠিত হয়। এতে ২-১ গোলে জয়ী হয়েছে জগন্নাথপুর উপজেলা ফুটবল একাদশ। জগন্নাথপুর উপজেলা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে শুক্রবার বিকেলে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধের খেলায় ১-০ গোলে উপজেলা ফুটবল একাদশ এগিয়ে থাকে। দ্বিতীয়ার্থের খেলায় রেইনবো ফুটবল ক্লাব ১ গোলে সমতা ফিরিয়ে আনতে সক্ষম হলেও খেলার শেষের দিকে আবারও উপজেলা ফুটবল একাদশ ২-১ গোলে এগিয়ে যায় ।
খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি রাহুল আমিনের সভাপতিত্বে ও জুয়েল রানার পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজার বনিক সমিতি সভাপতি আবদার মিয়া ভূইয়া,সাবেক পৌর কমিশনার আওয়ামীলীগ নেতা লুৎফুর রহমান, সাদেকুর রহমান সাদেক, বর্তমান পৌর কাউন্সিলর সোহেল আহমদ, জাপা নেতা আছকির খান, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারন সম্পাদক সালাউদ্দিন আহমদ, বর্তমান উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মাহবুবুর রহমান ভূইয়া, যুক্তরাজ্য প্রবাসি ফেরদৌস আহমদ, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আবুল হোসেন লালন, উপজেলা ছাত্রলীগ সভাপতি মুজিবুর রহমান প্রমুখ। পরে অতিথিবৃন্দ খেলোয়ারদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com