1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী হাইকোর্টের নির্দেশনায় দায়িত্বে ফিরলেন সুনামগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান

জগন্নাথপুরে প্রতিমন্ত্রী, এবার বাঁধের কাজ ভালো হয়েছে

  • Update Time : বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ৩৭৪ Time View

স্টাফ রিপোর্টার::
হাওরের বোরো ফসলরক্ষা বেড়িবাঁধের কাজ এখনো শেষ হয়নি। কিছু প্রকল্পে ক্রুটি আছে। তবে ৪, ৫ দিনের মধ্যে সব কাজ শেষ হয়ে যাবে বলে জানালেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। আজ বুধবার বিকেল তিনটার দিকে সুনামগঞ্জের জগন্নাথপুরের নলুয়া হাওরের চার নম্বর প্রকল্পের কাজ পরির্দশন শেষে স্থানীয় সাংবাদিকদের এ কথা বললেন তিনি।
মন্ত্রী বলেছেন, গত কয়েক বছরের তুলনায় এবার হাওরের বেড়িবাঁধের কাজ ভালো হয়েছে। শুরু থেকে আমরা কাজ বাস্তবায়নের জন্য বেশ কয়েকটি কমিটি গঠন করে কাজ দেখেছি। আমাদের মন্ত্রণালয়ের সচিবসহ বিভিন্ন কমিটির কর্মকর্তারা হাওর ঘুরে ফসল রক্ষা বেড়িবাঁধের কাজ দেখেছেন। তিনি বলেন,
আগামী বছরের আগে সুনামগঞ্জের হাওর এলাকার ১৯টি নদী খনন করা হবে। এটি বাস্তবায়ন হলে হাওরবাসীর ফসল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ সমস্যার স্থায়ী সমাধান হবে।
পরিদর্শকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামীমা আক্তার খানম,সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহা পরিচালক এস এম শহিদুল ইসলাম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী খুশি মোহন সরকার ,সিলেটের তত্বাবধায়ক প্রকৌশলী প্রদীপ কুমার গোস্বামী, সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার ও সামসৌদ্দাহ জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম,চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাওর বাঁচাও আন্দোলনের নেতা শহিদুল ইসলাম বকুল সহ প্রকল্প বাস্তবায়ন কমিটির লোকজন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com