1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম:
দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব

জগন্নাথপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান, দেড় লাখ টাকা জরিমানা আদায়

  • Update Time : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৪০৯ Time View

স্টাফ রির্পোটার :: জগন্নাথপুর পৌর শহরে ভ্রাম্যমান আদালত ১৪টি ব্যবসা প্রতিষ্টানে অভিযান চালিয়ে প্রায় দেড় লাখ টাকা জরিমানা আদায় করেছে। বৃস্পতিবার জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যজিস্ট্রেট মোহাম্মদ হুমায়ুন কবির এ অভিযান পরিচালনা করেন।
সুনামগঞ্জ সিপিসি-৩’এর এসএসপি খোরশেদ আলমের নের্তৃত্বে র‌্যাব-৯’এর একটি দল অভিযানে সহযোগিতা করেন। বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় পৌর শহরের আহাদ আলী ভূইয়ার পেট্রোলের দোকান- দশ হাজার টাকা, মুক্তাদির রহমানের পেট্রোলের দোকান দশ হাজার টাকা, ছায়ানীর বেকারী- দশ হাজার টাকা, বনফুড পাচঁ হাজার টাকা, মিক্সড ফুড কনফেকশনারী- বিশ হাজার টাকা, রিচমুন অভিজাত কনফেকশনারী- ত্রিশ হাজার টাকা, বনফুল কনফেকশনারী- বিশ হাজার টাকা, পাঁচতারা হোটেল এন্ড রেস্টুরেন্ট পাঁচ হাজার টাকা, মেসার্স শাহজালাল স্টোর পাচঁ হাজার টাকা, হাবিব ভেরাইটিজ স্টোর- পাচঁ হাজার টাকা, মিতালী রেস্টুরেন্ট- পাঁচ হাজার টাকা, তালুকদার রেস্টুরেন্ট দশ হাজার টাকা, ভাই ভাই রেস্টুরেন্ট- পাচঁ হাজার টাকা, রিফাত কনফেকশনারী- পাচঁ হাজার টাকা। এছাড়া মোটরযান অধ্যাদেশে আইনে দুই হাজার টাকাসহ এক লাখ সাতচল্লিশ হাজার টাকা আদায় করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজেষ্ট্রিট মোহাম্মদ হুমায়ুন কবীর জানান, ভোক্তা অধিকার আইনে প্রায় দেড় লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com