1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন

সুনামগঞ্জে বিয়ের দুইদিনের মাথায় বরের আত্মহত্যা

  • Update Time : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩০১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:

সুনামগঞ্জের  মধ্যনগরে বৌভাতের পরের দিন কনের দুলাভাইয়ের সাথে রাগ করে রুবেল মিয়া (২৭) নামে এক যুবক গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে। রুবেল উপজেলার চামরদানি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাড়ারকোনা গ্রামের মো. ইঞ্জিল মিয়ার ছেলে।
রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে সাড়ারকোনা গ্রামে রুবেলের নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (২২ সেপ্টেম্বর) রুবেল মিয়ার বিয়ে করে। পরদিন শনিবার (২৩ সেপ্টেম্বর) ধুমধামের সাথে বৌভাত অনুষ্ঠান সম্পন্ন হয়। রবিবার (২৪ সেপ্টেম্বর) বিয়ে উপলক্ষে আসা অতিথি ও স্বজনদের মাঝে উপহার দিতে গিয়ে দুলাভাই ধর্মপাশা উপজেলার কচুয়ার চর গ্রামের আবুল মিয়ার সাথে বর রুবেল মিয়ার উপহার নিয়ে কথা কাটাকাটি হয়। এসময় উপস্থিত রুবেলের বড়ভাই তাকে ধমক দিলে সে চলে যায়। কিছুক্ষণ পর বাড়ির লোকজন রুবেল কে খুঁজে পাচ্ছিলেন না। পরে রুবেল মিয়ার সহোদর ভাই রফিকুল মিয়ার ঘরের দরজা ভিতর থেকে বন্ধ দেখতে পেয়ে স্বজনদের সন্দেহ হয়। অনেক ডাকাডাকি করে সাড়া না পেয়ে তারা দরজা ভেঙে দেখেন ঘরের আড়ের সাথে গলায় রশি পেচিয়ে ফাঁসিতে ঝুলে আছে রুবেল। এরপর তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুবেল মিয়াকে মৃত ঘোষণা করেন।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com