1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করলেন এমপি, দিলেন অনুদান জগন্নাথপুরে শফিকুল আহমদ ভূঁইয়া ইসলামিক সেন্টারে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জগন্নাথপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভোটযুদ্ধ কাল:ভোটারের রায়ের অপেক্ষা সিলেটে ট্রিপল মার্ডার,বাবা-মায়ের শেষ বিদায়ে প্রবাসী সন্তানরা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ আজ আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর ইসলামের দৃষ্টিতে বন্ধুত্ব ও বিরোধের মানদণ্ড এসএসসির রেজাল্ট দেখতে বেরিয়ে নিখোঁজ পরীক্ষার্থী ৪ দিন পর উদ্ধার সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় ৯ জনের মৃত্যু রাহুলের হুঁশিয়ারি ‘পদত্যাগ না করা পর্যন্ত মোদি-অমিতকে ঘুমাতে দেব না’

জগন্নাথপুরে জাতীয় পার্টির সন্মেলন আজ দু’গ্রুপের একই স্থানে সভা পাল্টাপাল্টি সভা আহ্বান নিয়ে উত্তেজনা

  • Update Time : শুক্রবার, ৪ মার্চ, ২০১৬
  • ২৭৮ Time View

স্টাফ রিপোর্টার: জগন্নাথপুর উপজেলা জাতীয়পার্টির দু’পক্ষের সন্মেলন আজ। উপজেলা সদরের আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে জাপার দ্বিধাবিভক্ত দুটি অংশই একই স্থানে সন্মেলনের আয়োজন করায় দুগ্রুপের দলীয় নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। জাতীয় পার্টির সন্মেলন প্রস্তুুতি কমিটির আয়োজনে সন্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সুনামগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিজবাহ,প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সাবেক সংসদ সদস্য জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াহিয়া চৌধুরী, জাতীয় পার্টি নেতা আব্দুল্লাহ সিদ্দিক। উপজেলা জাতীয় পার্টির সন্মেলন প্রস্তুুতি কমিটির আহ্বায়ক কাউন্সিলর খলিলুর রহমান ও সদস্য সচিব জহিরুল ইসলাম লাল মিয়া বলেন,সন্মেলনের জন্য আমরা সকল প্রস্তুুতি গ্রহণ করেছি। দীর্ঘদিন পরে সন্মেলন হওয়ায় জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। আমাদের বাহিরে আর কোন জাতীয় পার্টির অসিত্ব নেই। অপরদিকে জাতীয় পার্টির অপর একটি অংশ একই স্থানে সভা আহ্বান করেছে। উপজেলা জাতীয়পার্টির সাধারণ সম্পাদক ডাঃ আছকির খান একই সময়ে সভা করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে আব্দুস সামাদ আজাদ অডিটরিয়াম হল বরাদ্দ চেয়ে আবেদন করেছেন। এ প্রসঙ্গে জাপা নেতা ডাঃ আছকির খান জানান, আমরা বিষয়টি জাতীয় পার্টির জেলা নের্তৃবৃন্দকে অবহিত করেছি। আজ আমরা সভা করে পাল্টা কমিটি ঘোষনা দিব। এনিয়ে জাতীয়পার্টিও দু’গ্রুপের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এ প্রসঙ্গে জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিছবাহ এর সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্ঠা করে তাকে পাওয়া যায়নি। এবিষয়ে জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত খান মোহাম্মদ মাইনুল জাকির জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, যেহেতু দু’পক্ষ একই জায়গায় সভা আহ্বান করেছে তাই আমরা কোনপক্ষকে ওই জায়গায় সভা করতে দেব না। বিরোধে না জড়িয়ে দু’পক্ষ সমন্ধয়ের মাধ্যমে সভা করলে আমাদের কোন বাধা নেই।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com