1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন

এশিয়া কাপের নতুন চ্যাম্পিয়ন বাংলাদেশ

  • Update Time : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ২৩৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ১০ আসরের মধ্যে এককভাবে ৭ বার চ্যাম্পিয়ন হয় ভারত। একবার শিরোপা জিতে আফগানিস্তান। এবার শিরোপা জিতল বাংলাদেশ।

২০১২ সালে টুর্নামেন্টের তৃতীয় আসরে ফাইনাল ম্যাচটি টাই হওয়ায় ভারত-পাকিস্তানকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। এবারের আসরেও হট ফেভারিট ছিল ভারত। তাদেরকে সেমিফাইনালে হারিয়ে দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠে বাংলাদেশ।

আজ রোববার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের দশম আসরের ফাইনালে আরব আমিরাতকে ১৯৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে নতুন চ্যাম্পিয়ন বাংলাদেশ।

যুব এশিয়া কাপের টানা দ্বিতীয় এবং সবমিলে তৃতীয়বারের আয়োজক দেশ আরব আমিরাত। গতবারের মতো এবারও আরিমাতেই অনুষ্ঠিত হয় অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। স্বাগতিকরা টুর্নামেন্টের ফেভারিট দল পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে প্রথমবারের মতো ফাইনালে উঠে বাংলাদেশের কাছে শিরোপা হাতছাড়া করে।

রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় আরব আমিরাত। আগে ব্যাট করতে নেমে আশিকুর রহমান শিবলির সেঞ্চুরি আর রিজোয়ান হোসেন ও আরিফুলের জোড়া ফিফটিতে ভর করে ৮ উইকেটে ২৮২ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে বাংলাদেশ।

দলের হয়ে ১৪৯ বলে ১২টি চার আর একটি ছক্কায় ১২৯ রান করেন আশিকুর রহমান শিবলি। টুর্নামেন্টে এটা তার দ্বিতীয় সেঞ্চুরি। এর আগে গত বুধবার শ্রীলংকার বিপক্ষে ১৩০ বলে ১১৬ রানের লড়াকু ইনিংস খেলে দলকে সেমিফাইনালে তুলে দেন। আজ ফাইনালে শিবলি করেন সেঞ্চুরি। এছাড়া রিজোয়ান ও আরিফুল ৭১ বলে ৬০ আর ৪০ বলে ৫০ রান করে করেন।

যুব এশিয়া কাপের প্রথম শিরোপার লক্ষ্যে ৩০০ বলে ২৮৩ রানের টার্গেট তাড়ায় ইনিংসের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় আরব আমিরাত। টুর্নামেন্টের স্বাগতিকরা ইনিংসের শুরু থেকে সময়ের ব্যবধানে উইকেট হারিয়ে ২৪.৫ ওভারে ৮৭ রানে অলআউট হয়।

বাংলাদেশ দলের হয়ে মারুফ মৃধা ও রোহানাত দৌলত বর্ষন ৩টি করে উইকেট নেন। ২টি করে উইকেট নেন ইকবাল হোসেন ইমন ও শেখ পারভেজ হোসেন জীবন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com