1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত ৯৮, নিখোঁজ কয়েকশ পর্যটক এবি পার্টির সুনামগঞ্জ জেলা কমিটি গঠন: আহবায়ক সৈয়দ তালহা, সদস্য সচিব ইমন বম্বে সুইটসের মসলাসহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ জগন্নাথপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছয় মাসে পুলিশের মনোবল ফিরে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু মাদকসহ দুই নারী ইউপি সদস্য গ্রেপ্তার আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) জগন্নাথপুরে ৬০০ মসজিদে বৃক্ষের চারা বিতরণ করলেন এমপি কয়ছর এম আহমদ গানের তালে তালে বৈঠার ঝিলিক: জগন্নাথপুরে নৌকা বাইচ রূপ নিল জনসমুদ্রে

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন সাংবাদিক সুমনকুমার দাশ সহ১৬ জন

  • Update Time : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ৩৩১ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক -বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। বুধবার রাতে বাংলা একাডেমির সচিব ড. হাসান কবির সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুরস্কার প্রাপ্তদের নাম জানানো হয়। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সিলেট ব্যুরো প্রধান সাংবাদিক সুমনকুমার দাশ এবার পুরুস্কার পেয়েছেন। বিভিন্ন ক্যাটাগরিতে যারা পুরুস্কার পেলেন তাদের মধ্যে  কবিতায় শামীম আজাদ, কথাসাহিত্যে নুরুদ্দিন জাহাঙ্গীর ও সালমা বাণী, প্রবন্ধ গবেষণায় জুলফিকার মতিন, অনুবাদে সালেহা চৌধুরী, নাটক ও নাট্যসাহিত্যে মৃত্তিকা চাকমা, যাত্রা-পালা নাটক ভাসাহিত্যনির্ভর আর্টফিল্ম বা নান্দনিক চলচ্চিত্রে মাসুদ পথিক, শিশুসাহিত্যে তপংকর চক্রবর্তী, মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় আফরোজা পারভীন ও আসাদুজ্জামান আসাদ, বঙ্গবন্ধু বিষয়ক গবেষণায় সাইফুল্লাহ মাহমুদ দুলাল ও মো. মজিবুর রহমান, বিজ্ঞান/কল্প বিজ্ঞান/পরিবেশ বিজ্ঞানে ইনাম আল হক, আত্মজীবনী-স্মৃতিকথা-ভ্রমণকাহিনী-মুক্তগদ্যে ইসহাক খান এবং ফোকলোরে তপন বাগচী ও সুমনকুমার দাশ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৩ পেলেন। সুনামগঞ্জের সন্তান কবি লেখক গবেষক সুমন কুমার দাশ প্রথম আলোর সিলেট ব্যুরো প্রধান ও নিজস্ব প্রতিবেদক হিসেবে কর্মরত।তিনি দীর্ঘদিন ধরে লোক সংস্কৃতি নিয়ে গবেষণা  করছেন।  তাঁর অসংখ্য বই ইতিমধ্যে পাঠক মহলে সমাদৃত হয়েছে। তাঁর জন্ম সুনামগঞ্জের শাল্লা উপজেলায়।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com