1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম:
দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব

এরালিয়া বাজার সেতুর উদ্বোধন শেষে জনসভায় মন্ত্রী এম এ মান্নান-বর্তমান সরকারের উন্নয়নে সরকারের প্রতি জনগনের আস্থা বেড়েছে

  • Update Time : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০১৬
  • ৩৪৬ Time View

সুহেল হাসান:: অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। সরকারের উন্নয়নে দেশের জনগন সন্তুষ্ট বলেই মানুষের সরকারের প্রতি আস্থা রয়েছে। এদেশের জনগনের যতদিন আস্থা থাকবে ততদিন কেউ সরকারকে ক্ষমতা থেকে নামাতে পারবে না। তিনি বলেন, একটি দল জনগনের প্রতি আস্থা হারিয়ে নির্বাচনে না গিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে মানুষকে পুরিয়ে মেরেছে। জনগন এসব বিশৃঙ্খলাকারীদেরকে প্রত্যখান করেছে। তিনি আজ বৃহস্পতিবার সকালে বহুল প্রত্যাশিত এরালিয়া বাজার সেতুর উদ্বোধন শেষে এরালিয়া বাজারে স্থানীয় আওয়ামীলীগঅঙ্গসহযোগী সংগঠন ও ব্যবসায়ীদের আয়োজনে’’ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। এরালিয়া বাজার তদারক কমিটির সাধারণ সম্পাদক রজব আলীর সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক এম ফজরুল ইসলাম এর পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ,উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ, ইউনিয়ন আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি ফখরুল ইসলাম,সাধারণ সম্পাদক দ্বিপক কান্তি দে দীপালসহ ইউনিয়ন আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগ নেতাকমীরা উপস্থিত ছিলেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে নির্মিত সেতুটি উদ্বোধনকালে জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্দ হুমায়ুন কবির, উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী খাসিলায় বেশ কয়েকটি উন্নয়ন মুলক কাজের উদ্বোধন করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com