1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম:
গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ১১ পুলিশ ও আনসার সদস্য আহত সুনামগঞ্জে বালুভর্তি নৌকাডুবি, নিখোঁজ ২ শ্রমিক মহাসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে নিখোঁজ ১৭৫ অভিবাসী শিক্ষক নিয়োগে ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব আল্লাহর হক সবার আগে জগন্নাথপুরে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারীর সন্মাননা পেলেন শংকর জ্যোতি দে  সিলেটে শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ১৭ ব্যক্তিকে অর্থদণ্ড শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

ফ্রেন্ডস্ ক্লাবের পক্ষ থেকে পবিত্র মাহে রামাদ্বান উপলক্ষে ফ্যামেলী ফুড প্যাক বিতরণ 

  • Update Time : সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ১৫৭ Time View

স্টাফ রিপোর্টার- জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ফ্রেন্ডস্ ক্লাবের পক্ষ থেকে পবিত্র মাহে রামাদ্বান উপলক্ষে ফ্যামেলী ফুড প্যাক বিতরণ করা হয়েছে  গতকাল

১০ই মার্চ বিকালে ফ্রেন্ডস্ ক্লাবের কার্যালয়ে ফ্রেন্ডস্ ক্লাবের পক্ষ থেকে মাহে রামাদ্বান উপলক্ষে ফ্যামেলী ফুড প্যাক বিতরণ অনুষ্ঠান প্রদানের পূর্বে আলোচনা সভায় ফ্রেন্ডস্ ক্লাবের সভাপতি মোঃ কাসেম আলী তালুকদার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সালেহ আহমেদ মুন্না এর পরিচালনায় সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন সহ-সাধারণ সম্পাদক মোঃ রইছ উদ্দিন,স্বাগত বক্তব্য রাখেন ফ্রেন্ডস্ ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি মোঃ ইসলাম আলী ।

প্রধান অতিথির বক্তব্য রাখেন ৩নং মীরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,মোঃ মাহবুবুল হক শেরীন, সভাপতির বক্তব্য রাখেন অত্র ক্লাবের সভাপতি কাসেম আলী তালুকদার বিশেষ অতিথির বক্তব্য রাখেন ক্লাবের প্রতিষ্ঠাকালিন উপদেষ্টা সদস্য ও আজীবন দাতা সদস্য হাজী মোঃ মুক্তার মিয়া, ফ্রেন্ডস্ ক্লাবের আজীবন দাতা সদস্য শাহ মোঃ জামান উল্লাহ মুক্তার, ফ্রেন্ডস্ ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি গ্রিস প্রবাসী মোঃ রাজু আহমেদ ।
এছাড়া আরো বক্তব্য রাখেন ফ্রেন্ডস ক্লাবের উপদেষ্টা সদস্য গোলাম সরোয়ার,ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি জুনায়েদ আহমেদ,ক্লাবের সাবেক সহ-সাধারন সম্পাদক মোঃ সুজন আহমেদ ।

এ সময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রেন্ডস্ ক্লাবের উপদেষ্টা সদস্য ও আজীবন দাতা সদস্য রাজীব তালুকদার,ক্লাবের সহ-সভাপতি মোঃ রুবেল আহমেদ তালুকদার,ক্লাবের সহ-সভাপতি শিপন মিয়া,ক্লাবের অর্থ সম্পাদক মোঃ মিজানুর রহমান,ক্লাবের সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমেদ,ক্লাবের সহ-অর্থ লিকছন মিয়া,ক্লাবের সাবেক সহ-সভাপতি নুরুল হক নাহিদ,ক্লাবের সিনিয়র সদস্য রাজীব আহমেদ প্রমুখ।
আলোচনা সভা শেষে ১০০  পরিবারকে মাহে রমজান উপলক্ষে ফ্যামেলী ফুড প্যাক বিতরণ করা হয় । সভায় ফ্রেন্ডস্ ক্লাব পরিবারের পক্ষ থেকে  ফ্রেন্ডস্ ক্লাব যুক্তরাজ্য শাখা’র প্রতিষ্ঠাতা সদস্য ও আজীবন দাতা সদস্য মোঃ নজরুল ইসলাম (লন্ডন প্রবাসী) ও ফ্রেন্ডস্ ক্লাবের আজীবন দাতা সদস্য আলীনুর রহমান (সৌদি আরব প্রবাসী) কে ক্লাবের ফ্যামেলী ফুজ প্যাক বিতরণে আর্থিক ভাবে সহযোগিতা করার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com