1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি লিবিয়া থেকে মানবিক সহায়তায় দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ৩ টাকা বিদেশফেরত কর্মীদের ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ, আবেদন করবেন যেভাবে সিলেটে টায়ার পুড়িয়ে নাশকতা, আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন ৩ লাখ ছাত্রী পাবে বাইসাইকেল, মান যাচাইয়ে নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

শায়েস্তাগঞ্জে চিপসের কারখানায় আগুন

  • Update Time : বুধবার, ১০ এপ্রিল, ২০২৪
  • ১২৭ Time View

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে অবস্থিত প্রাণের একটি কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করছে।

আজ বুধবার বিকেল সাড়ে পাঁচটা আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুনের শিখা চারদিকে ছড়িয়ে পড়েছে। কোম্পানিটির এজিএম এহসানুল হক বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় কারখানায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। হুড়োহুড়ি করে নামার সময় ১০ জন জন শ্রমিক আহত হয়েছেন। আগুন নিয়ন্ত্রণের কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

 

সংশ্লিষ্ট সূত্র জানায়,আজ বুধবার বিকেল চারটার দিকে প্রাণ-আরএফএল গ্রুপের হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের ১৩ নম্বর ভবনের চিপস তৈরির কারখানায় আগুনের সূত্রপাত। সংবাদ পেয়ে শায়েস্তাগঞ্জ ও হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এর পর থেকে কাউকে সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন জানান, বিকেল ৪টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানতে পেরেছেন। তবে আগুনের কারণ জানতে পারেননি। বিষয়টি খতিয়ে দেখা হবে।
সূত্র : সমকাল.কম

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com