1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি

সিলেটে মেঘ-বৃষ্টি ছাড়াই বজ্রপাতে ফুটবল খেলোয়াড় নিহত

  • Update Time : বুধবার, ১৫ মে, ২০২৪
  • ১৬৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সিলেটের জৈন্তাপুর মেঘ বৃষ্টি ছাড়াই আকম্মিক বজ্রপাতে সবুজ আহমদ (২২) নামে এক ফুটবল খেলোয়াড় নিহত হয়েছে।

বুধবার (১৫ মে) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার নিজপাট গুয়াবাড়ি ফুটবল মাঠে মেঘ বৃষ্টি ছাড়াই আকম্মিক বজ্রপাতে এ ঘটনা ঘটে। নিহত সবুজ আহমেদ জৈন্তাপুর ইউনিয়নের কেন্দ্রী গ্রামের সগির আহমদের ছেলে।

স্থানীয় সূত্রে জানাগেছে, বিকেল সাড়ে ৪টার দিকে নিজপাট ইউনিয়নের গুয়াবাড়ী মাঠে ফুটবল খেলায় অংশ গ্রহন করতে ৪ নং বাংলাবাজার টিমের সাথে মাঠে নেমেছিলো নিহত সবুজ। খেলোয়াড় ও অতিথিদের সাথে শুভেচ্ছা বিনিময়ের এক পর্যায়ে মেঘ বিহীন আকাশে হঠাৎ তীব্র বজ্রপাত হলে তাৎক্ষণিক ভাবে মাটিতে লুটিয়ে পড়ে সবুজ। বজ্রপাতের কারণে তার শরীরের নাভীর নিচের অংশে খেলার জার্সি পুড়ে যায়। বাকি সব খেলোয়াড় ও কলাকুশলীরা অক্ষত থাকেন। সহপাটিরা দ্রুত সবুজকে গুয়াবাড়ী মাঠ থেকে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

বিকেল ৫ টার দিকে নিহতের মরদেহ কেন্দ্রীস্থ নিজ বাড়িতে নিয়ে যাওয়া হলে সেখানে এক বেদনাবিধুর পরিবেশের সৃষ্টি হয়।

খবর পেয়ে বজ্রপাতে নিহত সবুজের বাড়িতে ছুটে যান জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া। নিহত সবুজের বাবা সহ শোকাহত পরিবারের সদস্যদের সমবেদনা জানান। প্রশাসনের পক্ষ থেকে নগদ ২০ হাজার টাকা সহায়তা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী প্রমুখ।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com