1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে বালুভর্তি নৌকাডুবি, নিখোঁজ ২ শ্রমিক মহাসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে নিখোঁজ ১৭৫ অভিবাসী শিক্ষক নিয়োগে ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব আল্লাহর হক সবার আগে জগন্নাথপুরে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারীর সন্মাননা পেলেন শংকর জ্যোতি দে  সিলেটে শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ১৭ ব্যক্তিকে অর্থদণ্ড শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১

জগন্নাথপুরে শিল্পকলা একাডেমির সঙ্গীত বিদ্যালয় চালু

  • Update Time : শনিবার, ৪ মে, ২০২৪
  • ১৪০ Time View

স্টাফ রিপোর্টার-সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা শিল্পকলা একাডেমির সঙ্গীত বিদ্যালয় দীর্ঘদিন বন্ধ থাকার পর নতুন করে আবারো চালু হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি ইউএনও আল বশিরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে আবদুস সামাদ আজাদ মিলনায়তনে সঙ্গীত বিদ্যালয়ের উদ্বোধন করেন। পরে এক আলোচনা সভা ইউএনও আল বশিরুল ইসলাম এর সভাপতিত্বে ও শিক্ষক অনন্ত পালের পরিচালনায় অনুষ্ঠিত হয়।  এতে অংশ  দেন সহকারী কমিশনার ভূমি উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক  রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা, শিল্পকলা একাডেমির সঙ্গীত বিদ্যালয়ের অধ্যক্ষ পরিতোষ চক্রবর্তী শিবু, শিল্পকলা একাডেমির সদস্য আব্দুল জব্বার, কামাল উদ্দিন, অমিত দেব, ওয়ারিদ উল্যাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাপ্পী রানী দে,সঙ্গীত শিল্পী বিভাস দে,ইন্দ্রজিৎ সূত্রধর প্রমুখ । শিল্পকলা একাডেমির সঙ্গীত বিদ্যালয়ের অধ্যক্ষ পরিতোষ চক্রবর্তী শিবু জানান,সঙ্গীত বিদ্যালয়ে নতুন শিক্ষার্থী ভর্তির কার্যক্রম চলমান রয়েছে। প্রতি শুক্রবার সঙ্গীতের ক্লাস চলবে। অভিভাবকদের সহযোগিতার আহ্বান জানান তিনি।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com