1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম:
এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সরকার: প্রধানমন্ত্রী সিলেটে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, তা আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন: আইনমন্ত্রী সহমর্মিতায় গড়ে উঠুক ইসলামী সমাজ ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র বানানোর সাহস পাবে না কেউ: প্রধানমন্ত্রী ৯-১৪ মাসেই কোরআনের হাফেজ দুই শিশু সুনামগঞ্জে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় প্রকৌশলী-শিক্ষক নিহত মালয়েশিয়ার কথা বলে সপ্তাহখানেক সাগরে ঘুরিয়ে ৭২ জনকে কক্সবাজারে নামিয়ে দিল পাচার চক্র সুনামগঞ্জে ১০ দিনে লুট ৫ কোটি টাকার বালু ব্রিটিশ-বাংলাদেশি হুজহু’র অ্যাওয়ার্ড পেলেন জগন্নাথপুরের মুনিরা কে হোসেন 

রবীন্দ্র সঙ্গীতে বিভাগীয় পর্যায়ে প্রথম জগন্নাথপুরের পূর্বা দে

  • Update Time : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ১২৫ Time View

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরের বাসিন্দা শিক্ষক দম্পতির মেয়ে পূর্বা দে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আঞ্চলিক পর্যায়ে সিলেট বিভাগে রবীন্দ্র সঙ্গীতে খ বিভাগে আবারো প্রথম স্হান অর্জন করেছে। পূর্বা দে জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও সিলেট বেতারের শিল্পী। সে উপজেলার ছিক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা শিক্ষা কমিটির শিক্ষক প্রতিনিধি রূপক কান্তি দে ও ওয়ারিদ উল্যাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাপ্পী রানী দে এর মেয়ে। পূর্বা দে গত বছরও বিভাগীয় পর্যায়ে রবীন্দ্র সঙ্গীতে প্রথম হয়ে
জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। আবারো জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবে। গতকাল শিক্ষা সপ্তাহের আহ্বায়ক সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী স্বাক্ষরিত ফলাফল বিবরণীতে রবীন্দ্র সঙ্গীতে পূর্বা দে প্রথম হওয়ার তথ্য নিশ্চিত করেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com