1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জগন্নাথপুরে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাস্তায় দাঁড়িয়ে ভাঙচুর করার রাজনীতির দিন এখন নেই: প্রধানমন্ত্রী তাহিরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলায় যুবক নিহত, আহত ৪ জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করলেন এমপি, দিলেন অনুদান জগন্নাথপুরে শফিকুল আহমদ ভূঁইয়া ইসলামিক সেন্টারে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জগন্নাথপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভোটযুদ্ধ কাল:ভোটারের রায়ের অপেক্ষা সিলেটে ট্রিপল মার্ডার,বাবা-মায়ের শেষ বিদায়ে প্রবাসী সন্তানরা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ আজ আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর ইসলামের দৃষ্টিতে বন্ধুত্ব ও বিরোধের মানদণ্ড

সুনামগঞ্জে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়াতিন উপজেলায় শান্তিপূর্ণ ভোট চলছে

  • Update Time : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ৯৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সুনামগঞ্জের তিন উপজেলায় শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে। সকালে সুনামগঞ্জ সদর উপজেলার বুলচান্দ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে চেয়ারম্যান প্রার্থী খায়রুল হুদা চপলের এজেন্ট দেওয়া নিয়ে কিছুটা উত্তেজনা দেখা দেয়। খায়রুল হুদা চপল এসময় প্রিজাইডিং অফিসার অসহযোগিতা করছেন বলেও অভিযোগ করেন।
অন্যদিকে, ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোহাম্মদ এমদাদুল বলেন, পাশের মহিলা কেন্দ্রের এজেন্টরা এখানকার পুরুষ কেন্দ্রে এসে বসতে চেয়েছেন। আমি বলেছি, আমার পক্ষে এটা অনুমতি দেওয়া সম্ভব নয়। এছাড়া ভোট গ্রহণ শুরু হবার পর এভাবে বদল করাও তার পক্ষে সম্ভব নয় বলে জানান তিনি।
এ নিয়ে উত্তেজিত হন চেয়ারম্যান প্রার্থী খায়রুল হুদা চপল। তিনি প্রিজাইডং অফিসার পক্ষপাতিত্ব করছেন এবং তাকে অসহযোগিতা করা হচ্ছে বলে উপস্থিত গণমাধ্যম কর্মীদের জানান।
দুইঘণ্টা পর জেলা প্রশাসকের হস্তক্ষেপে পরে ওই প্রার্থীর এজেন্টরা যার যার কক্ষে গিয়ে দায়িত্ব পালন করেন। ওই সময় পর্যন্ত এই কেন্দ্রে প্রায় ৩০০০ ভোটারের মধ্যে মাত্র ১০০ ভোটার এসে ভোট প্রদান করেন। সকালে অঝোর ধারায় বৃষ্টি থাকায় কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল কম।
এর আগে একই কেন্দ্রে ভোট কক্ষে ভোট প্রদানের ছবি তোলা নিয়ে উত্তেজনা দেখা দেয়। আইন-শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরে পরিস্থিতি শান্ত হয়।

সুত্র-সুনামগঞে

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com