1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জগন্নাথপুরে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাস্তায় দাঁড়িয়ে ভাঙচুর করার রাজনীতির দিন এখন নেই: প্রধানমন্ত্রী তাহিরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলায় যুবক নিহত, আহত ৪ জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করলেন এমপি, দিলেন অনুদান জগন্নাথপুরে শফিকুল আহমদ ভূঁইয়া ইসলামিক সেন্টারে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জগন্নাথপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভোটযুদ্ধ কাল:ভোটারের রায়ের অপেক্ষা সিলেটে ট্রিপল মার্ডার,বাবা-মায়ের শেষ বিদায়ে প্রবাসী সন্তানরা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ আজ আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর ইসলামের দৃষ্টিতে বন্ধুত্ব ও বিরোধের মানদণ্ড

সুনামগঞ্জের তিন উপজেলায় জামানত হারালেন ১০ প্রার্থী

  • Update Time : শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ১২৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

জেলার সুনামগঞ্জ সদর, শান্তিগঞ্জ ও মধ্যনগর উপজেলায় জামানত হারিয়েছেন ১০ প্রার্থী। এরমধ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় ৩ জন, শান্তিগঞ্জ উপজেলায় ৩ জন এবং মধ্যনগর উপজেলায় ৪ জন। নির্বাচনী বিধি অনুযায়ী, প্রদত্ত ভোটের ১৫ শতাংশের কম ভোট পাওয়ায় প্রার্থীরা জামানত হারিয়েছেন।
সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ৬ জনের মধ্যে জামানত হারিয়েছেন ৩ জন। এরা হলেন- মো. আজিজুল হক উড়োজাহাজ প্রতীকে ৪২৭৮ ভোট, মো. বাবলু মিয়া  টিউবওয়েল প্রতীকে ৫০৩৮ ভোট ও শামীনুর রশীদ চৌধুরী টিয়াপাখি প্রতীকে ৩৪৪৩ ভোট পেয়েছেন। জামানত রক্ষার জন্য তাদের ৫,১৬৮ ভোট পেতে হতো।
শান্তিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ৩ জনের মধ্যে জামানত হারিয়েছেন ১ জন। মো. বোরহান উদ্দিন ঘোড়া প্রতীকে পেয়েছেন ৪০৯৮ ভোট। জামানত রক্ষার জন্য তাকে ৪,২৮৯ ভোট পেতে হতো।
ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ৪ জনের মধ্যে জামানত হারিয়েছেন ১ জন। মো. আনোয়ার হোসেন তালা প্রতীকে পেয়েছেন ৩৯৩৯ ভোট। জামানত রক্ষার জন্য তাকে ৪,২২০ ভোট পেতে হতো।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ৫ জনের মধ্যে জামানত হারিয়েছেন ১ জন। জেসমিন আক্তার হাঁস প্রতীকে পেয়েছেন ৩,৭০৯ ভোট। জামানত রক্ষার জন্য তাকে ৪,২১২ ভোট পেতে হতো।
মধ্যনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ৮ জনের মধ্যে জানানত হারিয়েছেন ৪ জন। আব্দুল আউয়াল শালিক প্রতীকে পেয়েছেন ৭৯৩ ভোট, বরুন কান্তি দাশ গুপ্ত চিংড়ি মাছ প্রতীকে পেয়েছেন ৬৩৮ ভোট, মো. নুরুল ইসলাম হেলিকপ্টার প্রতীকে পেয়েছেন ৮০৯ ভোট, সজল কান্তি সরকার ঘোড়া প্রতীকে পেয়েছেন ৪৮৯ ভোট। জামানত রক্ষার জন্য তাকে ২৫৬১ ভোট পেতে হতো।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com