1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা

২৪ ঘন্টার মধ্যে তনু হত্যাকারীর গ্রেফতার চেয়ে হাইকোর্টে রিট

  • Update Time : রবিবার, ৩ এপ্রিল, ২০১৬
  • ২৭৫ Time View

স্টাফ রিপোর্টার:: আগামী ২৪ ঘণ্টার মধ্যে তনু হত্যাকারীদের গ্রেফতার চেয়ে হাইকোর্টে রিট করেছেন এক আইনজীবী। একই সঙ্গে এই হত্যার বিচার বিভাগীয় তদন্তের আবেদন করা হয়েছে ওই রিটে। রোববার হাইকোর্টে এ রিট দায়ের করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ।
ইউনুছ আলী আকন্দ জানান, আগামীকাল বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি একেএম শাহীদুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চে এই রিটের শুনানি হবে। রিট আবেদন মন্ত্রী পরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক ও কুমিল্লা ময়নামতি ক্যান্টনমেন্ট এরিয়া কমান্ডারসহ সাত জনকে বিবাদী করা হয়েছে।
উল্লেখ্য, ২০ মার্চ রাত সাড়ে ১০টায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর লাশ কুমিল্লা সেনানিবাসের ভেতর একটি কালভার্টের পাশের ঝোঁপ থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বাবা মো. ইয়ার হোসেন কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com