1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন

অপারেশন ডেভিল হান্ট: জগন্নাথপুরসহ সুনামগঞ্জে ৭ নেতা গ্রেপ্তার

  • Update Time : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৪ Time View

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে বিশেষ  “অপারেশন ডেভিল হান্ট” অভিযানে বিভিন্ন উপজেলার আওয়ামী লীগ অঙ্গ সহযোগি সংগঠনের ৭ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল সোমবার রাতে পৃথক অভিযান নিজ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) গ্রেপ্তারদের সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহ-সভাপতি আকরামিন হোসেন (২১), শান্তিগঞ্জ উপজেলার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহান উদ্দিন (৩৩), জগন্নাথপুর পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদক কামরুল হাসান তেরা মিয়া (৪০), সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের সাবেক যুবলীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ (৪০), একই ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি রমজান আলী (৬০), মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের ৪নং ওয়ার্ড কমিটির শ্রমিক লীগের সভাপতি খোকন মিয়া (৪০) ও ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি জানে আলম (২৮)।

বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জের পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান বলেন, পুরো জেলাজুড়ে এ অভিযান চলমান রয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com