1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

জগন্নাথপুরের আমড়াতইল গ্রামে লন্ডন প্রবাসির বাড়িতে দূর্ধর্ষ ডাকাতি

  • Update Time : সোমবার, ১১ এপ্রিল, ২০১৬
  • ৩৫১ Time View

স্টাফ রির্পোটার : জগন্নাথপুরে এক লন্ডন প্রবাসির বাড়িতে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা বাড়ির পারাহারাদারকে বেঁধে অস্ত্রের মুখে পরিবারের লোকজনকে জিম্মি করে নগদ অর্থ, স্বর্নালকাংরসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল লুট করে নেয়। রোববার গভীর রাতে উপজেলার মীরপুর ইউনিয়নের আমড়াতইল গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন জানান,ওই গ্রামের লন্ডন প্রবাসি আলাউদ্দিন মিয়ার বাড়িতে একদল ডাকাত হানা দেয়। ডাকাতরা প্রথমে বাড়ির পাহারাদারকে বেঁধে একটি ঘরে তালাবদ্ধ করে বাসার কলাবসিবল গেইটের তালা ভেঙ্গে বসতঘরে প্রবেশ করে পরিবারের লোকজনকে জিম্মি করে নগদ অর্থসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল লুট করে নেয়।

লন্ডনপ্রবাসি আলাউদ্দিন মিয়ার আত্মীয় জুবেদ আলী লখন জানান, ১০/১২ জনের মুখোশধারী একদল ডাকাত অস্ত্রের মুখে পরিবারের লোকজনকে জিম্মি করে নগদ ১ লাখ টাকা, ৩ ভর্রি স্বর্নালংকার, ১টি র্স্মাট টেলিভিশন, ৫টি মুঠোফোনসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুরছালিন জানান, সোমবার ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com