1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম:
দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী হাইকোর্টের নির্দেশনায় দায়িত্বে ফিরলেন সুনামগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে : তথ্যমন্ত্রী নেত্রকোণায় মাছ ধরার সময় বজ্রপাতে যুবক নিহত

জগন্নাথপুরে ছাত্রলীগ ক্যাডারের গুলিতে গুলিবিদ্ধ যুবক ওসমানী হাসপাতালে

  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০১৫
  • ৪৭৯ Time View

স্টাফ রিপোর্টার- পূর্ব বিরোধের জের ধরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের বেতাউকা গ্রামে এক ছাত্রলীগ ক্যাডারের গুলিতে এক ব্যক্তি আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত সাড়ে ১০টায় বেতাউকা সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, ওই গ্রামের দু’পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে বিরোধ ও মামলা মোকদ্দমা চলছিল। যার জের ধরে বেতাউকা গ্রামের বাসিন্দা সিলেট মহানগর ছাত্রলীগ নেতা আবুল কাশেম এর সাথে একই গ্রামের শাহাজাহান চৌধুরীর তুচ্চ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আব্দুল কাশেম পা লক্ষ্যে করে গুলি ছুড়লে গুলিতে একই গ্রামের শাহাজাহান চৌধুরী (৩২) গুলিবিদ্ধ হন। তাকে প্রথমে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসকরা সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এনিয়ে গ্রামে উত্তেজনা বিরাজ করছে। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত খান মোহাম্মদ মাইনুল জাকির বলেন, ঘটনাটি শুনেছি। বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com