1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

সারাদেশে বিক্ষোভসহ নতুন কর্মসূচি ঘোষণা হেফাজতের

  • Update Time : শনিবার, ৩ মে, ২০২৫
  • ৩০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ থেকে নতুন দুটি কর্মসূচি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির মহাসচিব সাজিদুর রহমান এসব কর্মসূচি ঘোষণা করেন।

নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আগামী তিন মাসের মধ্যে বিভাগীয় সম্মেলন করার ঘোষণা দেন তিনি। দ্বিতীয় কর্মসূচি হলো—২৩ মে বাদ জুমা নারী অধিকার সংস্কার কমিশন বাতিলসহ চার দফা দাবিতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

আজ শনিবার সকাল ৯টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশ শুরু হয়। সমাবেশের সভাপতি হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর মোনাজাতের মাধ্যমে শেষ হয় এই মহাসমাবেশ।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com