1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

জামালগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

  • Update Time : বুধবার, ৭ মে, ২০২৫
  • ১২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

জামালগঞ্জ উপজেলায় বন্ধকী জমিতে ধান কাটার সময় বজ্রপাতে জাকির হোসেন (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় জামালগঞ্জ সদর ইউনিয়নের বাশকার হাওরে এই ঘটনা ঘটে। নিহত জাকির হোসেন জামালগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম লক্ষীপুর গ্রামের মালিক উস্তারের ছেলে। জাকির হোসেনের ৩ মেয়ে ২ ছেলে রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বাশকার হাওরে ধান কাটতে গেলে বেলা ১১টার সময় হঠাৎ বজ্রপাতে আহত হয়ে জাকির হোসেন মাটিতে পড়ে যান। তাকে উদ্ধার করে জামালগঞ্জ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম ঘঁনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com